প্রায় পাঁচ বছর বিরতির পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। কয়েক দিন আগে পোস্টার প্রকাশের মাধ্যমে ‘ওমর’ শিরোনামের সিনেমার ঘোষণা দেন রাজ। এরপর জানিয়েছিলেন সিনেমায় অভিনয় করা তিন অভিনয়শিল্পীর নাম। এবার রাজ জানিয়েছেন, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ।
আজ শনিবার দুপুরে রাজ ফেসবুকে লিখেছেন, ‘“ওমর” সিনেমার নাম ভূমিকায় যাঁকে নির্বাচন করেছি, তাঁর সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘‘ওমর’’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাঁকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।’
এর আগে রাজ সিনেমার তিন অভিনয়শিল্পীর নাম জানিয়েছিলেন। ‘ওমর’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। নাম ঘোষণা করলেও সিনেমায় তাঁদের কী ধরনের চরিত্রে দেখা যাবে, সেটা জানাননি নির্মাতা। শুধু জানিয়েছেন, ‘ওমর’ সিনেমায় তাঁদের তিনটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
নির্মাতা রাজ জানিয়েছেন, এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।। কুমিল্লা, সিলেট, কক্সবাজার, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলবে ওমর সিনেমার কাজ।
‘ওমর’ নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায়, মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে