
বক্স অফিসের বাদশাহ শাহরুখ। তাঁর স্টারডম নিয়ে প্রশ্ন তোলার সাহস কার আছে! ৫৭ বছর বয়সে এসে ৯ মাসের মধ্যে পরপর দুটো ব্লকবাস্টার হিট দেওয়ার ক্ষমতা হয়তো শুধু শাহরুখ খানেরই আছে। যার সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য এখনো ভারতের আট থেকে আশি রাত জাগে। সেই বলিউড বাদশাহকে কিনা তাঁর বড় ছেলে বলেছিল, ‘ছোট ছেলে আব্রামের কাছে নিজের তারকাখ্যাতি প্রমাণ করতেই হবে!’
গতকাল শুক্রবার ‘জওয়ান’-এর সাফল্যের পর আয়োজিত প্রেস কনফারেন্সে পুত্র আরিয়ান খানের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় পরামর্শ নিয়ে কথা বলেন শাহরুখ। তিনি জানালেন, আরিয়ান তাঁকে এমন কিছু বলেছিল, যা বদলে দিয়েছিল সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। ‘পাঠান’ আর ‘জওয়ান’ মুক্তির আগে লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। শাহরুখ এদিন জানান, তিন বছর পর সেটে ফেরা নিয়ে একটা দ্বিধা কাজ করছিল তাঁর মনে। সেই সময় বাবার মনোবল বাড়াতে এগিয়ে এসেছিল আরিয়ানই।
শাহরুখের কথায়, ‘আরিয়ান এসে আমাকে বলে, বড় হওয়ার সময় আমি দেখেছি তোমাকে নিয়ে মাতামাতি। মেয়ে সুহানা এসে বলে, আমিও বড় হওয়ার সময় দেখেছি তারকা শাহরুখকে নিয়ে মানুষের উচ্ছ্বাস। তবে ছোট আব্রাম জানে তুমি স্টার। কিন্তু নিজে সেটা কোনো দিন অনুভব করেনি। তোমাকে অন্তত ওর জন্য পাঁচটা সিনেমায় আরও কঠোর পরিশ্রম করতে হবে। হিট দিতে হবে, যাতে আব্রামও অনুভব করতে পারে আমাদের মতো তোমার স্টারডম।’
ছেলের কাছ থেকে আসা এই মহামূল্যবান পরামর্শ ভাগ করার পাশাপাশি শাহরুখ পরবর্তী সিনেমা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ মুক্তিরও আভাস দিয়েছেন। বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ‘পাঠান’ সাফল্য পায়, ‘জওয়ান’ সাফল্য পাচ্ছে। ২৬ জানুয়ারি আমরা ‘পাঠান’ এনেছিলাম, জন্মাষ্টমীর শুভ দিনে এনেছিলাম ‘জওয়ান’। আর নতুন বছর আসছে, বড়দিন আসছে, সেই সময় আমরা নিয়ে আসতে পারব ‘ডাঙ্কি’। আর ভক্তদের ওপর আমার পুরো ভরসা আছে। এমনিতেই আমার ছবি আসা মানেই তো ঈদ।’
ডাঙ্কি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এ ছাড়া দেখা যাবে ভিকি কৌশলকেও। এদিকে ৯ দিনে ভারতের বক্স অফিসে প্রায় ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। আর বিশ্ববাজারে আয়ের অঙ্ক ছাড়িয়ে গেছে ৭০০ কোটি রুপির ঘর।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে