‘বছরের সবচেয়ে বড় কনসার্ট’ শিরোনাম যেন হয়ে গেল বছরের ‘সবচেয়ে অব্যবস্থাপনার’ উদাহরণ! আজ শুক্রবার ইটিসি ইভেন্টস লিমিটেড আয়োজিত ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ কনসার্টের সবখানে দেখা গেছে অব্যবস্থাপনা। টিকিট কেটেও ভেন্যুতে প্রবেশ করতে না পারা, ভেন্যুর গেটে শিল্পীদের হয়রানি, যথেষ্ট বাতাস চলাচলের ব্যবস্থা না থাকা ইত্যাদি অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা।
কনসার্টের ভেন্যু ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হল। পারফরমারের তালিকায় দেশসেরা আট রক ব্যান্ড। আয়োজকেরা জানিয়েছেন, দুদিন আগেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
আয়োজকেরা জানিয়েছিলেন, তরুণ ব্যান্ড-পাগল শ্রোতাদের জন্য কনসার্টটিতে বেশ কিছু সারপ্রাইজ থাকবে। কিন্তু আজ শুক্রবার কনসার্টে গিয়ে বিস্মিত ও হতাশ হয়েছেন দর্শকেরা।
টিকিট কেটেও ভেন্যুতে ঢুকতে না পারার মতো ঘটনা ঘটেছে। আর যাঁরা ভেন্যুতে ঢুকতে পেরেছিলেন, ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক থাকায় তাঁদেরও অনেককে বের হয়ে আসতে হয়েছে। এ ছাড়া বদ্ধ ভেন্যুতে যথেচ্ছ ধূমপান ও তীব্র গরমে শ্বাসরুদ্ধকর অবস্থা!
নানা অব্যবস্থাপনার কারণে কনসার্ট দেখতে আসা দর্শকেরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন। অনেকে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করে বলেছেন, ভেন্যুটির ধারণক্ষমতার চেয়ে বেশি টিকিট বিক্রি করা হয়েছে। অনেকের কাছে টিকিট থাকা সত্ত্বেও কনসার্টে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার একটি জনপ্রিয় ব্যান্ডের ভোকালের গাড়ি গেটের নিরাপত্তারক্ষীরা আটকে দেয়। শিল্পীকে তাঁরা চিনতে পারেননি। কনসার্টে অংশ নিতে আসা এমন আরও কয়েকজন শিল্পীকে একই কারণে গেটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের অভ্যর্থনা জানানোর জন্য কাউকে চোখে পড়েনি।
নারায়ণগঞ্জ থেকে কনসার্ট দেখতে এসে ফিরে যাওয়া মেসবাহ নামের এক তরুণ আজকের পত্রিকাকে বলেন, ‘সোনার বাংলা সার্কাসের ভক্ত আমি, নারায়ণগঞ্জ থেকে কনসার্টে এসেছি। জীবনে অনেক কনসার্টে গিয়েছি, কিন্তু এত অব্যবস্থাপনার সম্মুখীন আগে হইনি। ১০০০ টাকার টিকিট কেটেও কয়েক ঘণ্টা চেষ্টা করেও ভেন্যুতে ঢুকতে পারিনি।’
রাত ৮টার দিকে ভেন্যু থেকে বেরিয়ে আসা ঘেমে নেয়ে একাকার এক তরুণী ক্ষুব্ধ হয়ে বলেন, ভেতরে গরমে তিনি টিকতে পারছেন না।
ইটিসি ইভেন্টস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁদের কেউ ফোন কল রিসিভ করেননি। এসএমএস পাঠালেও কোনো জবাব আসেনি।
জেমস ছাড়াও দ্য স্কুল অব রক কনসার্টে পারফরমার তালিকায় রয়েছে—ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভ্যাল, আফটারম্যাথ, প্লাসমিক নক। কনসার্টের সংগীতায়োজক এ কে রাহুল।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে