ভাদ্রের শেষে কখনো মেঘলা, কখনো বৃষ্টি আবার কখনো রোদ। হোক বৃষ্টি, হোক রোদ কিংবা মেঘলা আকাশ—এই বাতাসে ধুলাবালি থাকবেই। শরতের বাতাসে ভেসে বেড়াচ্ছে ধূলিকণা। এই সময়ে ভ্রমণে গিয়ে যদি ধুলার কারণে কেউ অসুস্থ হয়ে পড়েন, তাহলে ঘুরতে যাওয়াটাই বৃথা। তাই এ সময় ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা উচিত। যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁরা বিশেষ করে ধুলাবালি থেকে নিজেকে রক্ষার ব্যবস্থা নিন।
করোনার সময় মাস্ক পরে বেশির ভাগ মানুষই এখন তাতে অভ্যস্ত। তাই এই আবহাওয়ায় আবারও মাস্ক ব্যবহার করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সেই অভ্যাস কাজে লাগিয়ে ভ্রমণকালে মাস্ক ব্যবহার করুন। ভ্রমণের জন্য অনেকেই কাপড় আলাদা করে আলমারিতে তুলে রাখেন। ভ্রমণে যাওয়ার আগে সেই কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে পরুন। বেড়াতে গিয়ে যে হোটেল বা রিসোর্টের রুমে উঠবেন, সেটা নিজেই একটু পরিষ্কার করে নেওয়া ভালো।
শরৎকালে কাশবনে ঘুরতে যাওয়া ভ্রমণের একটি অংশে পরিণত হয়েছে। কাশবনে বালুর পাশাপাশি ফুলের রেণু উড়ে বেড়ায়। এটা অনেক সময় অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। তাই কাশবনে অবশ্যই মাস্ক পরে ঘুরতে যাওয়া উচিত।

সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
৪১ মিনিট আগে
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
৪ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরের একটি অদ্ভুত বদভ্যাস আছে। সেখানে খাবার নিয়ে হঠাৎ হঠাৎ ক্ষণস্থায়ী উন্মাদনা তৈরি হয়। একসময় ছিল ম্যাগনোলিয়া বেকারির কাপকেক। এরপর এল ক্রোনাট, কিংবা বিশালাকার লেভাইন কুকিজ। মিষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল ট্রেন্ড হয়তো সাময়িক চমক তৈরি করে, কিন্তু কিছুদিন পর ঠিকই তার আবেদন হারিয়ে ফেলে।
৭ ঘণ্টা আগে
ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
৯ ঘণ্টা আগে