গোলের পর উদ্যাপনের সময় দুই হাতে দিয়ে ভালোবাসার চিহ্ন আঁকতেন আনহেল দি মারিয়া। তাঁর এই আইকনিক উদ্যাপন আর্জেন্টিনার হয়ে আর খুব বেশি দিন দেখা যাবে না। জাতীয় দলের হয়ে যে জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতকাল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর ২০২৪ কোপা আমেরিকা শেষেই আর্জেন্টিনার হয়ে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন দি মারিয়া। অবসর অবশ্য কাতার বিশ্বকাপ শেষেই নেওয়ার কথা ছিল। তবে আলবিসেলেস্তারা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলে সিদ্ধান্তে পরিবর্তন আনেন এই উইঙ্গার।
আর্জেন্টিনার তিন তারকার জার্সিতে আরও কিছুদিন খেলে যেতে চান দি মারিয়া। তবে কত দিন খেলবেন, নির্দিষ্ট করে না জানালেও গতকাল ২০২৪ কোপা আমেরিকার টুর্নামেন্ট শেষেই অবসরে যাবেন এমনটা ইএসপিএন আর্জেন্টিনাকে জানিয়েছেন ৩৫ বছর বয়সী তারকা।
২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও দি মারিয়ার ক্ষেত্রে তা আর থাকল না। তবে দলের আগামী বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে বাছাইপর্ব খেলবেন তিনি। এই বাছাইপর্ব দিয়েই আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০০৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত ১৩৩ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৭টি।
ম্যাচ অনুযায়ী গোলের সংখ্যা কম হলেও দি মারিয়ার নামের পাশের এই ছোট্ট পরিসংখ্যানেই আর্জেন্টিনার ইতিহাস লেখা রয়েছে। অলিম্পিকসহ হিসেব করলে শেষ চার শিরোপায় তাঁর অবদান অনন্য। প্রতিটি ফাইনালে যে গোল রয়েছে দি মারিয়ার। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে তাঁর গোলেই স্বর্ণ জেতে আলবিসেলেস্তারা। এরপর ২০২১ সালে ২৮ বছরের দীর্ঘ খরা কাটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় তারা।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১–০ ব্যবধানে হারানোর জয়সূচক গোলটি দি মারিয়ার পা থেকে আসে। গত বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেন তিনি। আর তিন যুগ পর আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে তাঁর করা ৩৬ মিনিটের গোল তো ভোলার কথা নয় সমর্থকদের। এসব কীর্তিতেই ভক্ত-সমর্থকদের হৃদয়ে বেঁচে থাকবেন। তাই হয়তো গোলের পর উদ্যাপনের সময় দুই হাত দিয়ে হৃদয় বানান তিনি।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৮ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
৯ ঘণ্টা আগে