বাঁধ দিয়ে পদ্মা নদীর প্রবাহ বন্ধ করে দেওয়ার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে কাজী নজরুল ইসলাম ১৯৩০ সালের দিকে রচনা করেছিলেন নাটক ‘সেতু-বন্ধ’। কবির এই নাটকটি ঢাকার মঞ্চে নিয়ে আসছে বাঁশরী রেপার্টরি থিয়েটার। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।
নির্দেশক জানিয়েছেন, ‘সেতু-বন্ধ’ প্রকৃতি ও পরিবেশরক্ষা-বিষয়ক নাটক। বাঁধ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করার প্রতিবাদে কবি লিখেছিলেন সেতু-বন্ধ। পৃথিবীর দেশে দেশে বাঁধ দিয়ে নদীর পানি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, মাটি ও বর্জ্য ফেলে নদী ভরাট করা হচ্ছে, কলকারখানার বর্জ্য ফেলে নদীর পানি দূষিত করা হচ্ছে। তাই অনেক নদীর অস্তিত্ব হুমকির মুখে। নদীর অববাহিকায় প্রকৃতি ও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, খাবার পানির সংকট দেখা দিচ্ছে এবং মানুষের জীবন ও জীবিকা ব্যাহত হচ্ছে। বাংলাদেশ, ভারত, চীন, তুরস্ক, ইথিওপিয়াসহ বিভিন্ন দেশে নদীতে বাঁধ দেওয়ার ঘটনা ঘটছে। বাঁধ দেওয়ার পক্ষে ক্ষমতাধর অপশক্তি নানা যুক্তি উত্থাপন করছেন। সেতু-বন্ধ নাটকটি কবি লিখেছিলেন বাঁধ দিয়ে পদ্মা নদীর প্রবাহ বন্ধের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমিন সঞ্চিতা খানম পিয়া, সুরভী রায়, চন্দ্রিমা দেয়া, জান্নাতুল ফেরদৌস হ্যাপি, হাসিনা আক্তার নিপা, জয়িতা মহলানবীশ, মোনালিসা মোনা, মেহেরান সানজানা প্রমুখ।
বাঁশরী একটি নজরুল চর্চাকেন্দ্র। সংগঠনটি এর আগেও কাজী নজরুল ইসলাম রচিত নাটক প্রযোজনা করেছে। বাঁশরী রেপার্টরি থিয়েটারের ব্যানারে তাদের নাটকের তালিকায় রয়েছে ‘পুতুলের বিয়ে’, ‘নীল কুঠি’, ‘বৌ-এর বিয়ে’, ‘পুরানো বলদ নতুন বৌ’ ও ‘বনের মেয়ে পাখি’।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৬ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৬ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৯ ঘণ্টা আগে