যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিএমও স্টেডিয়ামে আজ সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসিকে দেখতে মাঠে ছিলেন বিশ্বের জনপ্রিয় তারকারা।
মেসিকে মাঠে দেখতে প্রিন্স হ্যারি, সেলেনা গোমেজ, লিওনার্দো ডিক্যাপ্রিও, লেব্রন জেমস, টম হল্যান্ড, জেমস হার্ডেন, জেরার্ড বাটলার, জেসন সুডেকিস, টাইগা ও ওয়েন উইলসনের মতো তারকারা ভিড় করেন। সেখানেই জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের একটি মুহূর্তের ভিডিও রীতিমতো ভাইরাল। এ ছাড়া ম্যাচের বিভিন্ন সময়ে হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওকে দেখা গেছে।
সেলেনা গোমেজ ফুটবলার লিওনেল মেসির ফ্যানগার্ল। ম্যাচের ৩৮ মিনিটে বক্সের ভেতর থেকে গোল করার চেষ্টা করেন মেসি। কিন্তু এলএম টেনকে দারুণভাবে রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। সে সময় সেলেনা গোমেজের প্রতিক্রিয়া ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। সেলেনা তখন তাঁর উত্তেজনা ধরে রাখতে পারেননি। তখন সেলেনার সঙ্গে ছিলেন র্যাপার টাইগা।
মেসি গোল না পেলেও ২টি গোল করিয়েছেন। ইন্টার মিয়ামি ৩-১ গোলে সহজে জয় পেতে সক্ষম হয়। গত জুলাইয়ে মেসি আসার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ জয়ের দেখা পেয়েছিল ইন্টার মিয়ামি। সবকটি জয়েই সামনে থেকে নেতৃত্ব দেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৯ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৯ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৩ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
২০ ঘণ্টা আগে