হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের ভল্ট (গুদাম) থেকে ৫৫ দশমিক ৫ কেজি স্বর্ণ উধাও হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ কোটি টাকা।
রোববার দুপুরে ভল্ট থেকে স্বর্ণ উধাওয়ের বিষয়টি বিমানবন্দরের একাধিক সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে। এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি জানতে পারেন কাস্টমস কর্মকর্তারা।
চুরির বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কাস্টমস কর্মকর্তারা তদন্ত করছেন, তদন্তের পর মামলা করা হবে।
জানা যায়, বিমানবন্দরের ভেতরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অর্থাৎ হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই রয়েছে কাস্টমসের গুদাম। কাস্টমস হাউসের গুদামটিতে বিমানবন্দরে কর্তব্যরত ঢাকা কাস্টমস হাউস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্যান্য সংস্থাগুলোর জব্দকৃত মালামালগুলো এখানে রাখা হয়।
বিমানবন্দর সূত্র জানা যায়, কাস্টমস হাউস থেকে স্বর্ণ উধাও এর ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। এছাড়াও থানা-পুলিশ, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তদন্ত শুরু করেছে।
পুলিশের দাবি, এটি কোনো সাধারণ ভল্ট না। সাধারণ কোনো ব্যক্তি বা চোরের চুরি করা সম্ভব না। এছাড়াও ওই জায়গাটি সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। এছাড়াও পুরো এলাকাটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত।
এ বিষয়ে রোববার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, কাস্টমস হাউসের ভোল্ট থেকে স্বর্ণ স্বর্ণ উধাওয়ের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাই নাই। তবে চুরির ঘটনাটি শুনেছি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. তৌহিদুল ইসলাম রোববার রাতে আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকালে কাস্টমস হাউসের দায়িত্বরত কর্মকর্তারা গিয়ে দেখে লকারটি ভাঙা, ভাঙার চেষ্টা করা হয়েছে। পরে তারা লকারটি খুলে ভল্ট থেকে ৫৫ দশমিক ৫ কেজি স্বর্ণ মিসিং দেখেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে— এমন প্রশ্নের জবাবে এডিসি বলেন, মামলা হোক। মামলার হওয়ার পর আমরা তদন্ত করে খুঁজে বের করব।

আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করেছে। আজ রোববার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সাইফুল আলমকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ধানুয়া গ্রামে গ্রাহক-কর্মচারী সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
৬ মিনিট আগে
বাড়ির মালিক শহীদ মাস্টার তাঁর ভাড়াটে ফিরোজ আতিকের ফ্ল্যাটে লোকজন নিয়ে সব মালপত্র নিয়ে গ্যারেজে ফেলে রাখেন। তাঁর স্ত্রীকে বাসা থেকে বের করে দেন। এ সময় ভাড়াটে ফিরোজ আতিক মুন্সিগঞ্জে ছিলেন। খবর পেয়ে তিনি রাত ৮টার দিকে বাসায় এসে দেখেন, তাঁর ফ্ল্যাটের সব জিনিসপত্র বের করে গ্যারেজে...
৩৩ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের দুই মাস পর এক নববধূ ৭ মাস ১৯ দিনের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় নববধূর মায়ের করা মামলায় সাবেক প্রেমিক নিহাদ ইসলামকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানার পুলিশ। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে