
তৃতীয়বারের মতো যৌন হেনস্তার অভিযোগ উঠেছে জনপ্রিয় ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’-এর গায়ক নিক কার্টারের বিরুদ্ধে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুই দশক আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিকের বিরুদ্ধে।
দ্য গার্ডিয়ান প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ‘এআর’ নামের এক নারী অভিযোগ এনেছেন, কার্টার ২০০৩ সালে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। সে সময় কার্টারের বয়স ছিল ২৩ এবং এআরের বয়স ছিল ১৫।
কার্টারকে পারিবারিক বন্ধু হিসেবে দাবি করে এআর অভিযোগ জানিয়েছেন, কার্টার প্রথমবার একটি প্রমোদতরিতে তাঁকে ধর্ষণ করেন, এরপর একটি বাসে এবং শেষবার প্রমোদতরিতে ধর্ষণের সময় আরও তিনজনকে সেই দৃশ্য দেখার আমন্ত্রণও জানান তিনি।
ধর্ষণের ফলে এআর ‘এইচপিভিতে’ সংক্রমিত হন। আর তাই ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার ডলার দাবি করেন তিনি।
এআর এর আইনজীবী মার্গারেট মাবি বলেন, ‘আমরা আশা করি এআর কিছুটা ন্যায়বিচার পাবেন এবং মামলাটি অপব্যবহারকারীদের জবাবদিহির পথ তৈরি করবে।’
এদিকে এত বছর পর বিষয়টি নিয়ে সরব হওয়ায় কার্টারের আইনজীবী ডেল এ হেইস জুনিয়র অভিযোগটিকে ‘হাস্যকর’ এবং সম্পূর্ণ ‘বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন।
উল্লেখ্য, গত বছর গায়িকা শ্যানন রুথ ধর্ষণের অভিযোগ এনে কার্টারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ৩৯ বছর বছর শ্যাননের অভিযোগ, তিনি ব্যাকস্ট্রিট বয়েজের ভক্ত ছিলেন। ২০০১ সালে ব্যান্ডটির একটি শোয়ের পর কার্টার তাঁকে ধর্ষণ করেন। ফলে তিনি ‘এইচপিভিতে’ সংক্রমিত হন এবং পরবর্তীতে ‘সেরিব্রাল পলসি’ রোগে ভুগে রুথ একজন অটিস্টিকে পরিণত হন।
নব্বইয়ের দশকের জনপ্রিয় ও অন্যতম ব্যবসাসফল ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। এজে ম্যাকলিন, হাউয়ি ডরো, কেভিন রিচার্ডসন, নিক কার্টার এবং ব্রায়ান লিটরেলকে নিয়ে পাঁচজনের এই দল ১৯৯৬ সালে বের করে প্রথম আন্তর্জাতিক অ্যালবাম ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। ওই একটি অ্যালবামের পরই বিশ্বজয়।
এখন পর্যন্ত আটটি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছে ব্যান্ডটি। এ ছাড়া দুটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, পাঁচটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, দুটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড এবং একটি জুনো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু অ্যাওয়ার্ড পুরেছে ঝুলিতে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে