ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমার পরিচালক তাজু কামরুল, প্রযোজক মো. মনিরুল ইসলাম। আজ কক্সবাজারে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এতে সায়ন্তিকার বিপরীতে থাকছেন জায়েদ খান।
৯ আগস্ট জায়েদ-সায়ন্তিকার ছায়াবাজ সিনেমার খবর প্রকাশিত হলে জায়েদ খান বলেছিলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি তিনি এমন কোনো সিনেমায় অভিনয় করছেন না বলেও জানান। ২৫ আগস্ট আজকের পত্রিকায় জায়েদ খানের বিপরীতে অভিনয়ের জন্য সায়ন্তিকার ঢাকায় আসার খবর প্রকাশিত হলেও এ বিষয়ে মুখ খোলেননি তিনি। অথচ, গতকাল সায়ন্তিকা ঢাকায় এসে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এ চিত্রনায়ক। দুপুরেই শুটিংয়ের জন্য কক্সবাজারের উদ্দ্যেশে রওনা দেন তাঁরা।
এ প্রসঙ্গে গতকাল জায়েদ খান বলেন, ‘যখন খবর প্রকাশিত হয় তখন সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হইনি, তাই না করেছিলাম। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সবকিছু কনফার্ম করার পরই নিশ্চিত করে জানালাম। সায়ন্তিকা কলকাতার সিনেমায় পরীক্ষিত একজন নায়িকা। আশা করি আমাদের নতুন জুটি দর্শকের কাছে ভালো লাগবে।’
নির্মাতা তাজু কামরুল বলেন, ‘একেবারে বাণিজ্যিক ধারায় নির্মিত হবে ছায়াবাজ। এই মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরুর কথা ছিল। অনুমতিও নেওয়া হয়েছিল সেভাবে। তবে ভিসাসংক্রান্ত জটিলতায় বাংলাদেশে আসতে দেরি হয়েছে সায়ন্তিকার। আজ (গতকাল) জায়েদ-সায়ন্তিকা কক্সবাজারে পৌঁছেছে। কাল (আজ) থেকে শুটিং শুরু হবে। টানা ১৫ দিন চলবে শুটিং। এরপর ঢাকা ও আশপাশের এলাকায় শুটিং করে শেষ হবে দৃশ্যধারণের কাজ। আশা করছি দর্শকদের একটি উপভোগ্য কাজ উপহার দিতে পারব।’
ঢালিউডে প্রথম হলেও বাংলাদেশি অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে সায়ন্তিকার। টালিউডের ‘নাকাব’ সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার জায়েদ খানের বিপরীতে দর্শকের মন জয় করার মিশন সায়ন্তিকার সামনে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৫ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৫ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৯ ঘণ্টা আগে