বলিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘ম্যায় হু না’। সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে একটি বিশেষ ঘটনার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এতদিন পর সেই ঘটনা প্রকাশ্যে আনলেন মোহময়ী শিক্ষক চাঁদনি চরিত্রে অভিনয় করা সুস্মিতা। সিনেমার সেটে পরিচালক ফারাহ খান তাঁর থেকে ক্ষমা চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
হিউম্যানস অব বম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ফারাহ খান আমাকে ডাকেন এবং বলেন সুস্মিতা আমি ফাইনাল এডিটটা দেখলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। শাহরুখ ছাড়াও অমৃতা, জায়েদের চরিত্রটা বড় হলেও তোমাকে সেই অর্থে দেখাই যায়নি। আমি তখন ওকে বলি ঠিক আছে ফারাহ। আমাদের একটা চুক্তি হয়েছিল সেই অনুযায়ী তুমি তোমার কথা রেখেছ, আমি আমার কথা রেখেছি। ব্যাস, এখন কাজটা হয়ে গেছে আর এটা নিয়ে ভেবো না।’
সুস্মিতা আরও বলেন, ‘কিন্তু মুখে যতই এসব বলুন না কেন ভেতর ভেতর ভেবেছিলাম, সেকি! সিনেমাতে আমি সেই অর্থে নেই। ফিল্ম সিটিতে সিনেমাটির প্রদর্শন হয়েছিল, এরপর থেকেই আমার ফোন বাজা শুরু হলো। যশ চোপড়া জিসহ পুরো ইন্ডাস্ট্রি আমাকে ফোন কলা শুরু করেছিল। আমি তখন ভয় ভয়ে ফোন ধরি। আর সবাই তারপর একই কথা বলতে থাকে, আমার অভিনয় নাকি দুর্দান্ত হয়েছে। কেউ কেউ আবার বলেন সিনেমার দ্বিতীয় ভাগে প্রতিটা স্ক্রিনে তোমায় দেখতে পেলে ভালো লাগত।’
উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত ‘ম্যায় হু না’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল সুস্মিতা সেনকে। সিনেমাটিতে তাঁর চরিত্রের নাম ছিল চাঁদনি চোপড়া। চরিত্রটা ছোট হলেও বেশ সুন্দর এবং ক্ষমতাশালী একটি চরিত্র ছিল। এমনটাই মনে করেন সুস্মিতা।
প্রসঙ্গত, সুস্মিতা সেনকে শেষবার দেখা গেছে তালি সিনেমায়। যেখানে তিনি রূপান্তরকামী চরিত্রে ধরা দিয়েছিলেন, রূপান্তরকামী অ্যাকটিভিস্ট শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে