চুমু-কাণ্ডে অবশেষে শাস্তি পেলেন লুইস রুবিয়ালেস। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতিকে ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের ফুটবল-সংক্রান্ত কর্মকাণ্ড’ থেকে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আজ খবরটির নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
অবশ্য ফিফার ডিসিপ্লিনারি কমিটি এর বেশি এখনো কিছুই জানায়নি। ফিফা জানিয়েছে, এই সিদ্ধান্ত তারা রুবিয়ালেস, স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে (উয়েফা) জানিয়ে দিয়েছে।
ফিফা এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় রুবিয়ালেস বা স্প্যানিশ ফেডারেশন জেনিফার হারমোসো বা তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
সিডনিতে ২০ আগস্ট ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার মেয়েদের বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময় মঞ্চে আনন্দের আতিশয্যে স্প্যানিশ মিডফিল্ডার জড়িয়ে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ঘটনায় রুবিয়ালেসের পদত্যাগ চান অনেকে। সমালোচনার মুখে তিনি ক্ষমাও চান। তবে মাফ পাচ্ছেন না। এ ঘটনায় ২৪ আগস্ট রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তদন্ত শুরু করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে ঠিকই। কিন্তু অনেকেই যে লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত দুই ম্যাচ হয়ে গেলেও ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগালের ম্যাচ হয়নি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ভাইরাল।
১০ মিনিট আগে
এক আয়োজক মেক্সিকো গত রাতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। আরেক আয়োজক কানাডা খেলতে নামছে আজ রাতে। কিন্তু দলটির খেলতে হবে নিয়মিত অধিনায়ক ছাড়াই।
২ ঘণ্টা আগে
গতকাল রাতেই মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপ। আজ কানাডা, যুক্তরাষ্ট্রেও শুরু হয়ে যাবে টুর্নামেন্ট। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে গত রাতেই। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে আরও পড়ে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আর্জেন্টিনা দল পরিণত হয়েছে ছোটখাট এক হাসপাতালে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর পরও দুশ্চিন্তা তাই কাটেনি।
৪ ঘণ্টা আগে