গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ভারতের ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত তেলুগু অভিনেতা আল্লু অর্জুন। আরআরআর-এর দুই তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণকে পেছনে ফেলে এই পুরস্কার নিজের করে নেন দক্ষিণী এই তারকা।
প্রথম তেলুগু অভিনেতা হিসেবে আল্লু অর্জুন পেয়েছেন সেরা অভিনেতার এই সম্মান। পুরস্কার পাওয়ার পরই এই আনন্দ তিনি ভাগ করে নিয়েছেন ‘পুষ্পা’ টিমের সঙ্গে। জয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে কেঁদে ফেলেন এই রাফ অ্যান্ড টাফ হিরো। পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরে আবেগে ভাসতে দেখা গেল আল্লুকে।
আল্লু অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জুনিয়র এনটিআর। তিনি লিখেছেন, ‘পুষ্পার জন্য যে সাফল্য তুমি পাচ্ছ, তুমি তার যোগ্য, অনেক শুভেচ্ছা’। জবাবে আল্লু লিখেছেন, ‘মন থেকে এই শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ, আমি ধন্য ও আপ্লুত’।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো যৌথভাবে জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরার স্বীকৃতি পেলেন আলিয়া। কৃতির হাতে জাতীয় পুরস্কার এনে দিল ‘মিমি’ সিনেমা।
‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী পল্লবী জোশী। এ ছাড়া সেরা সহ-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেন তিনি।
সেরা সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট’। এ ছাড়া সেরা জনপ্রিয় সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। নার্গিস দত্ত পুরস্কার পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৫ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৭ ঘণ্টা আগে