ফ্যামিলি ক্রাইম থ্রিলার নিয়ে ২৯ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে অরিজিনাল ফিল্ম ‘অপলাপ’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বি প্রমুখ।
সিনেমার গল্প মনোবিদ অর্ক রহমানকে ঘিরে। স্ত্রী সুমিকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে খুনের দায় স্বীকার করে নেয় সে। কিন্তু অর্কর মামার দাবি, কারও চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছে অর্ক। অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষাও বিশ্বাস করে, খুনটা অর্ক করেনি। এ বিষয়ে পুলিশের কাছে জবানবন্দিও দেয় সে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসে সাইফ। অর্ককে নির্দোষ প্রমাণ করে সে। প্রশ্ন থেকে যায়, সুমিকে খুন করেছে কে? নির্দোষ প্রমাণিত হওয়ায় জেল থেকে বেরিয়ে আসে অর্ক। আর তার পরেই প্রকাশ পায় নির্মম এক সত্য।
সিনেমাটি নিয়ে পরিচালক মোহাম্মদ আলী মুন্না বলেন, ‘অপলাপ মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার সিনেমা। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে সন্দেহবাতিক। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে