ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যুতে বেশ কয়েক দিন ধরেই উত্তাল নাটকপাড়া। ১৩ আগস্ট চমক ইস্যু ও অন্যান্য সংকট সমাধানে একসঙ্গে বসে দেশের নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। সেখানে চমকের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করে ডিরেক্টরস গিল্ড। তখন ডিরেক্টরস গিল্ড জানায়, দ্রুত সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তাদের মতামত তুলে ধরবে।
আজ সোমবার দুপুরে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলনের ডাক দেয়। অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন মাস নিষিদ্ধ করে সংগঠনটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সকল প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।
সংগঠন থেকে আরও জানানো হয়, ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এ ছাড়া থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।

এরপর সংকট সমাধানে ১৩ আগস্ট একসঙ্গে বসে দেশের নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ।
সেখানে জানানো হয়, অভিনেত্রী চমক ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখপ্রকাশ ও ক্ষমা চাইবেন। শ্বশুরবাড়ির প্রথম দিন নাটকটি নির্মাণের বাকি খরচ ক্ষতিপূরণ হিসেবে দেবেন চমক। অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে থানায় যে জিডি করেছেন, অনতিবিলম্বে তা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন। ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা ঘটে, তবে সংগঠনের দেওয়া যেকোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন।
রাতেই নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড জানায়, অভিনয় শিল্পী সংঘের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় তারা। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেছিলেন, ‘প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, সেটা শুধুই অভিনয় শিল্পী সংঘের। আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। তারা তাদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিয়ে আমাদের নাম ব্যবহার করেছে। এটা একেবারেই অনুচিত। আমরা চেয়েছিলাম এমন সিদ্ধান্ত নিতে, যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা দ্রুত সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আমাদের মতামত তুলে ধরব।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে