কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নওরিনের বাবা টাঙ্গাইল সদরের ইসলামবাগ বাগমারা গ্রামের খন্দকার নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে মামলার আরজি দাখিল করার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত এই মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা অপমৃত্যুর মামলা এবং মৃত নওরিনের পোস্টমর্টেম রিপোর্ট দাখিল করার জন্য ওই থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তাকে নির্দেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল মামলা করার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় আসামি করা হয়েছে নওরিনের স্বামী চাঁদপুরের মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামের জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিল ও নওরিনের শাশুড়ি শামসুন্নাহারকে।
বাদী মামলার আরজিতে বলেছেন, তাঁর মেয়ে নওরিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক শেষ করেছেন। স্নাতকোত্তর করার আগেই গত ২১ জুলাই ইব্রাহিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। ইব্রাহিম একটি কোম্পানিতে আশুলিয়ায় চাকরি করেন। তাঁরা আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার আব্দুর রহিমের বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযোগে বলা হয়, নওরিন স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে চান। কিন্তু তাঁর স্বামী ইব্রাহিম ও তাঁর মা নওরিনকে আর লেখাপড়া করাতে চান না। বিয়ের দুই দিন পর থেকেই নওরিনকে আর লেখাপড়া না করার জন্য চাপ দিতে থাকেন। তাঁকে মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে শারীরিক নির্যাতন শুরু করে।
৩ আগস্ট এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন স্বামী নওরিনকে তালাক দেওয়ার হুমকি দেন। নওরিন মানসিকভাবে ভেঙে পড়ায় বাবার বাড়িতে যেতে চান। কিন্তু তাঁকে আটকে রাখা হয়। নওরিন বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে বাবাকে জানালে তিনি ইব্রাহিমকে ফোন করেন। কিন্তু ইব্রাহিম শ্বশুরকে জানান নওরিনকে বাড়ি যেতে দেওয়া হবে না।
৮ আগস্ট নওরিনকে বাসায় আটকে রেখে স্বামী বাইরে বের হন। নওরিনের মোবাইল ফোন কেড়ে নেন। বাদী তাঁর জামাতা ইব্রাহিমকে ফোন করলে তিনি জানান বাসায় ঢোকা যাবে না, তাঁকে আটকে রাখা হয়েছে। এই অবস্থায় টাঙ্গাইলের গ্রামের বাড়ি থেকে মামলার বাদী তাঁর মেয়েকে দেখার জন্য টাঙ্গাইল থেকে আশুলিয়ার উদ্দেশে আসেন। বিকেলের দিকে ফোন করলে ইব্রাহিম জানান তাঁর মেয়ে ছয়তলা থেকে লাফ দিয়েছেন এবং হাবিব হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে হাবিব হাসপাতালে পৌঁছে বাদী তাঁর মেয়ে নওরিনের লাশ দেখতে পান।
মামলার অভিযোগে আরও বলা হয়, তাঁর মেয়েকে হত্যা করে আলামত নষ্ট করার উদ্দেশ্যে আত্মহত্যার মামলা সাজিয়েছেন আসামি ইব্রাহিম। কারণ, ছয়তলা থেকে লাফ দেওয়ার পরে যেভাবে আহত হওয়ার কথা সে ধরনের কোনো আঘাত নওরিনের শরীরে ছিল না।
মামলার অভিযোগে আরও বলা হয়, তিনি হত্যার অভিযোগ নিয়ে থানায় গেলে আশুলিয়া থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা করার জন্য বাদীকে বাধ্য করে এবং তাঁর টিপসই নেয়। পরে আবার হত্যা মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ পরে আসতে বলে।
উল্লেখ্য, নওরিনের মৃত্যুর পর তাঁর স্বামী ইব্রাহিম খলিল এটিকে আত্মহত্যা বলে প্রচার করেন।

একদিকে লোডশেডিং অন্যদিকে গ্যাস-সংকট—এভাবেই ভুগছে বন্দরনগরী চট্টগ্রামে শিল্পকারখানা। গ্যাস কিংবা বিদ্যুৎ না পেয়ে কারখানা বন্ধ হয়ে যায়নি; তবে কোনো কোনো কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কারখানামালিকেরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সব ক্ষেত্রে সমস্যা....
৩০ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে দেশীয় গ্যাসের প্রমাণিত মজুত ও উৎপাদন ক্রমেই কমেছে। সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে কোনো কারণে আমদানি করা গ্যাস সরবরাহ হ্রাস পেলে বাসাবাড়ি, বিদ্যুৎকেন্দ্র, কলকারখানা ও গ্যাসচালিত যানচালকদের মধ্যে হাহাকার পড়ে। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে স্বল্প সময়ের মধ্যে চীনের সহায়তায়...
১ ঘণ্টা আগে
খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৬ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে