
রাষ্ট্রের অনুমতি ছাড়া কান চলচ্চিত্র উৎসবে সিনেমা প্রদর্শনের অপরাধে ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সাঈদ রুস্তাইকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। সিএনএন জানিয়েছে, পরিচালকের সঙ্গে জেলে পাঠানো হয়েছে ‘লেইলাস ব্রাদার্স’ সিনেমার প্রযোজককেও।
সিনেমাটিতে ইরানের ভেঙে পড়া অর্থনীতি, প্রতিবাদকারী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর মারধর, রক্তাক্ত ইরানের ছবি তুলে ধরা হয়েছে। গত বছর সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে ইরানে নিষিদ্ধ করা হয়েছে।
সিনেমাটি গত বছরের কান উৎসবে পাম ডি’অরের জন্য প্রতিযোগিতায় ছিল। এটি সর্বোচ্চ পুরস্কার না পেলেও আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন পুরস্কার জিতে নিয়েছিল।
গেল মঙ্গলবার ইরানের সংস্কারবাদী দৈনিক ইতেমাদ জানায়, রুস্তাই ও প্রযোজক জাভেদ নরুজবেগিকে কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রুস্তাই ও নরুজবেগিকে ‘ইসলামি ব্যবস্থার বিরুদ্ধে বিরোধীদের প্রচারণায় অবদান রাখার’ জন্য দোষী সাব্যস্ত করা হয়।
ইরানের সরকারি সংবাদমাধ্যম জানায়, ‘লেইলাস ব্রাদার্স’ নিষিদ্ধ করার কারণ, এটি ‘অনুমতি ছাড়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রবেশ করে নিয়ম ভঙ্গ করেছে’ এবং পরিচালক সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুরোধে এটি ‘সংশোধন’ করতে অস্বীকার করেছেন।
কান ছাড়াও বিখ্যাত ফরাসি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ‘লেইলাস ব্রাদার্স’। তবে ইরানের কর্তৃপক্ষ এটিকে অস্কারের জন্য মনোনীত করেনি, উল্টে সমালোচনার মুখে পড়েন পরিচালক সাঈদ রুস্তাই।
তবে পুরো সময়টা জেলে থাকতে হবে না তাঁদের, মাত্র ৯ দিন জেলে থাকলেই চলবে। বাকি সময়টা দেশের ঐতিহ্য বজায় রেখে কীভাবে সিনেমা তৈরি করতে হয়, তা নিয়ে কোর্স করতে হবে তাঁদের। এ সময় তাঁরা অন্য পরিচালক, প্রযোজকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না।
এদিকে ইরানের অভ্যন্তরেও এমন সাজা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ইরানি সিনেমা ডিরেক্টরস অ্যাসোসিয়েশন একটি অনলাইন বিবৃতি জারি করে জানিয়েছে ‘এই রায় অপমানজনক’।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২০ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে