প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। তাঁকে নিয়ে ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের ঘোষণা দিয়েছে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস।
‘তেরা জিকর’, ‘খিচ মেরি ফটো’, ‘বেখুদি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন দর্শন রাওয়াল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।
টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই। আপাতত প্রি–রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। সেখানেও বেশ সাড়া মিলছে দর্শকদের।
এ বিষয়ে কনসার্টটির লোকাল ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করা এডভেন্টর কমিউনিকেশনসের করপোরেট সেলস ম্যানেজার মাহিন রহমান সাকিফ আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা এ বছরের দেশের সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। আমাদের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাইয়ে প্রি–রেজিস্ট্রেশনে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি শ্রোতাদের ভালো একটি কনসার্ট উপহার দিতে পারব আমরা।’
এদিকে আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস জানিয়েছে, গত জুন মাসে তাদের সঙ্গে দর্শন রাওয়ালের প্রতিষ্ঠান ই পজিটিভ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দর্শন রাওয়াল হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন। তরুণদের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ভারতের একটি রিয়্যালিটি শোর মাধ্যমে পরিচিতি পান তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দর্শন রাওয়ালের গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।

ডন-১ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। জমজমাট অ্যাকশন আর বুদ্ধির মারপ্যাঁচের সেই সিনেমায় দর্শকদের মাতিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। সঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর কেটে গেছে ১৪ বছর। ডন সিরিজের পরবর্তী ছবি কবে আসবে, সে অপেক্ষা এখনো ফুরায়নি দর্শকদের।
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
১৪ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে