
গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত সিনেমা ‘গদর ২’। সিনেমাটি মুক্তির পরই দাপট দেখাচ্ছে বক্স অফিসে। মুক্তির সপ্তাহ পেরিয়ে গেলেও সিনেমা হলে মিলছে না টিকিট। কালোবাজারি থেকে তা কিনতে হচ্ছে চড়া মূল্যে।
টিকিট নিয়ে এবার বিহারের পাটনায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গতকাল বৃহস্পতিবার প্রেক্ষাগৃহের সামনে বোমা হামলা করে দুই ব্যক্তি। এ হামলার প্রাথমিক কারণ সিনেমার টিকিট না পাওয়া মনে করা হলেও সিনেমা হল মালিক জানিয়েছেন, কালোবাজারিরাই এটি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিহারের পাটনায় সিঙ্গেল স্ক্রিন রিজেন্টের বাইরে টিকিটের উচ্চ চাহিদা নিয়ে কয়েক দফা ঝামেলা হয়। পরে দুই সন্দেহভাজন সিনেমা হলের বাইরে বোমা ছুড়ে মারে। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সিনেমা হলের মালিক সুমন সিনহা সংবাদমাধ্যমকে জানান, ‘সন্দেহভাজনরা “গদর ২”-এর টিকিট বেশি দামে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু আমাদের কর্মীরা তাদের না করলে বোমা বিস্ফোরণের চেষ্টা করে ওরা। গুরুতর কিছু ঘটেনি, ওদের সবাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। খুব জলদিই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, ভারতীয় বক্স অফিসের প্রাথমিক রিপোর্ট অনুসারে, গতকাল বৃহস্পতিবার ‘গদর ২’-এর বক্স অফিসে আয় ২২ কোটি রুপির কাছাকাছি। আর এক সপ্তাহে সিনেমাটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৮৩ কোটি রুপিতে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট মুক্তি পায় সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর ২’। ২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে