দীর্ঘ ২২ বছর পর ‘তারা সিং’ হয়ে পর্দায় ফিরেছেন বলিউড অভিনেতা সানি দেওল। দীর্ঘ এই সময় পর কোনো সিনেমার সিকুয়েল এতটা ভালোবাসা পেতে পারে সেটা বোধ হয় সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’ না দেখলে বোঝা যেত না। মুক্তির মাত্র তিন দিনেই সিনেমাটির ভারতে আয় ১৩৫ দশমিক ১৮ কোটি রুপি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ মনে করছেন সিনেমাটি প্রথম সপ্তাহেই ২০০ কোটি রুপি অতিক্রম করবে।
প্রথম দিনে বক্স অফিসে ৪০ দশমিক ১০ কোটি রুপিতে শুরু করে ‘গদর ২’। আর সেই ধারা দ্বিতীয় দিনে বজায় রেখে গত শনিবার বক্স অফিসে ৪৩ কোটি রুপি আয় করে সিনেমাটি। ভারতীয় বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সচনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, তৃতীয় দিনে ৫২ কোটি রুপির বেশি আয় নিয়ে তিন দিন শেষে সিনেমাটির মোট আয় ১৩৫ কোটি রুপি। 
সিনেমাটি আজ চতুর্থ দিনে খুব সহজেই দেড় শ কোটি রুপি পেরিয়ে ২০০ কোটি রুপির দোরগোড়ায় পৌঁছাবে বলে মনে করছেন তরুণ আদর্শ।
উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে বলিউড ক্যারিয়ার শুরু করেন অভিনেতা সানি দেওল। আর ‘গদর ২’ হচ্ছে তাঁর ৪০ বছরের লম্বা ক্যারিয়ারের এখন পর্যন্ত সব থেকে বেশি আয় করা সিনেমা।
প্রসঙ্গত, ২০২৩ সালে প্রথম দিনের সর্বোচ্চ আয়ে পাঠানের পরেই অবস্থান সানির ‘গদর ২’। বলিউড বাদশাহর পাঠান প্রথম দিনে ৫৭ কোটি রুপি ঘরে তুলেছিল। অন্যদিকে ‘গদর ২’-এর সঙ্গে মুক্তি পাওয়া পঙ্কজ ত্রিপাঠী এবং অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’ সিনেমাটি বক্স অফিস থেকে প্রথম দিন কেবল ১০ দশমিক ২৬ কোটি রুপি আয় করেছে।
১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর ২’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২০ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে