বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমা ‘এম আর-৯ ’। তুমুল জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংস পাহাড়’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। মাসুদ রানা সিরিজের নিয়মিত পাঠকেরা জানেন রানার প্রিয় পিস্তল ওয়ালথার পিপি। তাই মাসুদ রানা প্রেমীদের বেশ আগ্রহ সিনেমাটিতে কোন পিস্তল ব্যবহার করা হয়েছে।
ছবিতে কি রানা ওয়ালথার পিপি বা অন্য কোনো আপগ্রেডেড ভার্সন ব্যবহার করেছেন। রহস্য উদ্ঘাটনে করে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ছোট একটি দৃশ্য। যেখানে মাসুদ রানা চরিত্রে অভিনয় করা এবিএম সুমনের সঙ্গে বিসিআই টেক এক্সপার্ট ফয়সালের চরিত্রে অভিনয় করেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা অমি বৈদ্য।
৩৩ সেকেন্ডের ক্লিপিংটিতে দেখা গেছে, মাসুদ রানার হাতে পিস্তল তুলে দিচ্ছেন ফয়সাল। রানা প্রথমে তাঁর প্রিয় পিস্তলটি নিতে চাইলে তাকে বাধা দেয় ফয়সাল। বলে, আমি জানি এটা তোমার প্রিয় পিস্তল। তবে তোমার জন্য আরও আপগ্রেডেড ভার্সনের পিস্তল ব্যবস্থা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘এমআরনাইনটুজিরো’।
বাংলাদেশি বংশোদ্ভূত নির্মাতা আসিফ আকবর ছবিটি নির্মাণ করেছেন। এতে এবিএম সুমনকে দেখা যাবে মাসুদ রানা চরিত্রে। তার সঙ্গে এ দেশ থেকে আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা ইসলাম, সাজ্জাদ হোসেন ও টাইগার রবি। এছাড়া অভিনয় করেছেন হলিউডের মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই ছবি বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা শুটিং হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় ছবিটির বিভিন্ন শট ধারণ করা হয়েছে।
২৫ আগস্ট বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে মুক্তি পাবে ছবিটি। আমেরিকায় ও কানাডায় ছবিটি পরিবেশনায় দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। তারা জানাচ্ছে, প্রথম বাংলাদেশি ছবি হিসেবে আমেরিকার বাজারে দেড় শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।
কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে ‘এমআর-৯ ’-এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।

শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে
একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
১ দিন আগে
যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
১ দিন আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
১ দিন আগে