
সামিট পাওয়ার লিমিটেডের গ্যাসভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে সরকার। একই সঙ্গে কেন্দ্রগুলোর বিদ্যুতের ট্যারিফও নির্ধারণ করা হয়েছে। এই তিন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে পাঁচ বছরে সরকারের ব্যয় হবে ১ হাজার ১১৮ কোটি টাকা।
গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিদ্যুৎকেন্দ্র তিনটির মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান সাংবাদিকদের এসব কথা জানান।
আমিন উল আহসান বলেন, গ্যাসভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে আশুলিয়া, মাধবদী ও চান্দিনা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। বর্ধিত মেয়াদে স্পনসর কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডকে ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৫.৬৫ টাকা হিসাবে ১ হাজার ১১৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।
এর মধ্যে আশুলিয়ায় ৩৩.৭৫ মেগাওয়াট, মাধবদীতে ২৪.৩০ মেগাওয়াট এবং চান্দিনায় ১৩.৫০ মেগাওয়াট মিলিয়ে তিন কেন্দ্রে ৭১.৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই তিন কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বাপবিবো) সরবরাহ করা হচ্ছে।
এর মধ্যে মাধবদী বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বরে, চান্দিনা বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২১ সালের নভেম্বরে এবং আশুলিয়া বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর উত্তীর্ণ হয়।
এদিকে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইনের ক্ষতিগ্রস্ত কম্প্রেসর মেরামতে সুইজারল্যান্ডের জেনারেল ইলেকট্রিককে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) মেরামতকাজে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ‘ঘোড়াশাল ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের’ শিডিউল মেইনটেন্যান্স কাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। জার্মানির প্রতিষ্ঠান সিমেন্স বিদ্যুৎকেন্দ্রটির রক্ষণাবেক্ষণের কাজ করবে। এ জন্য ব্যয় হবে ২৯৬ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার ৭০৩ টাকা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫