সাত বছর পর ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় ফিরে ধামাকা দেখাচ্ছেন পরিচালক করণ জোহর। ৯ দিনে সিনেমাটির মোট সংগ্রহ ৯০.৫৮ কোটি রুপি এবং আজ রোববার আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু করেছিল ১১.১ কোটি রুপি দিয়ে। তবে প্রথম সপ্তাহের শনি ও রোববার এসে সেই আয় বেড়ে প্রেক্ষাগৃহ থেকে ৭০ কোটি রুপির বেশি ঘরে তোলে সিনেমাটি।
প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে নিয়ন্ত্রণ দেখাচ্ছে সিনেমাটি। গত শুক্রবার ৬.৭৫ কোটি রুপি আয় করার পর শনিবার সিনেমাটির আয় ১১.৫০ কোটি রুপি ছাড়িয়েছে।
করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি লড়াই করছে হলিউডের ‘ওপেনহাইমার’, ‘বার্বি’ এবং ‘মিশন ইম্পসিবল ৭ ’-এর সঙ্গে। এর পরেও বেশ ভালোই চলেছে ভারতের বক্স অফিসে। তবে সিনেমা নিয়ে সমালোচক ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় হয়তো দ্বিতীয় সপ্তাহান্তে আয় আরও বাড়বে।
এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর বিরতির পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও।
পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই সিনেমায়। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি; অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে