দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া এবার ডলারের পরিবর্তে চীনা ইউয়ানে আমদানি ও রপ্তানির মূল্য পরিশোধ শুরু করেছে। এ বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে বলিভিয়া ২৭৮ মিলিয়ন চীনা ইউয়ান (৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার) আর্থিক ক্রিয়াকলাপ পরিচালনা করেছে, যা বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মার্সেলো মন্টিনিগ্রো।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্সেলো মন্টিনিগ্রো বলেন, ‘আমরা ইউয়ান ব্যবহার শুরু করেছি। এটিই বাস্তবতা এবং ভালোই যাচ্ছে শুরুটা। কলা, দস্তা ও কাঠ উৎপাদনকারী রপ্তানিকারকেরা ইউয়ানে লেনদেন পরিচালনা করছে। সেই সঙ্গে যানবাহন এবং মূলধনী পণ্যের আমদানিকারকেরাও।
এই ইলেকট্রনিক লেনদেনগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কো ইউনিয়নের মাধ্যমে সম্পন্ন হচ্ছে জানিয়ে মন্টিনিগ্রো আরও বলেন, ‘ইউয়ানে লেনদেনের পরিমাণ এখনো তুলনামূলকভাবে কম, তবে সময়ের সঙ্গে তা বাড়বে বলে আশা করছি।’
বৈদেশিক বাণিজ্যে ইউয়ান চালুর মাধ্যমে বলিভিয়া দক্ষিণ আমেরিকার অন্য দুটি দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনার সঙ্গে যোগ দিল, যারা আগেই ইউয়ান ব্যবহার শুরু করছে। তিনটি দেশ বামপন্থী বা বামপন্থী সরকার দ্বারা শাসিত।
ওয়াশিংটনভিত্তিক আমেরিকানবিষয়ক সংলাপে এশিয়া ও ল্যাটিন আমেরিকা প্রোগ্রামের পরিচালক মার্গারেট মায়ার্স বলেছেন, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ইউয়ানের ব্যবহার বাড়ছে। বিশেষ করে যে দেশগুলো চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চাইছে, তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে ডলারনির্ভরতা হ্রাস করছে।
বলিভিয়ায় ইউয়ানের ব্যবহার এমন এক সময়ে শুরু হলো, যখন এই অঞ্চলে চীনের প্রভাব বাড়ছে। ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের ল্যাটিন আমেরিকা প্রোগ্রামের পরিচালক বেঞ্জামিন গেডান বলেন, ল্যাটিন আমেরিকার মতো অঞ্চলে ডলারের প্রভাব হ্রাস নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে। আর্জেন্টিনাকে ঋণ দিয়ে দক্ষিণ আমেরিকায় চীনা ইউয়ান চালুর পর এবার বলিভিয়ায়ও শুরু হলো ইউয়ানের ব্যবহার। এটি আন্তর্জাতিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার শুরুর বড় ইঙ্গিত।

পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে—নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই প্রত্যাশা জোরালো হয়। ছয় মাস পর সূচকে কিছুটা উত্থান দেখা গেলেও অন্য প্রধান সূচকগুলো সেই আশার প্রতিফলন ঘটাচ্ছে না। কমেছে বাজার মূলধন ও লেনদেন, কমেছে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। এর একটি অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে কাজ করবে; অন্যটি ডিজিটাল রূপান্তর ও উচ্চপ্রযুক্তির বিভিন্ন খাতে সহযোগিতা...
৪ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় বিপত্তি যেন পিছু ছাড়ছেই না। কিছুদিন ধরে একটার পর একটা নতুন সমস্যার কথা প্রকাশ করছে সরকার। সবশেষ সমস্যা হিসাবে সামনে এসেছে এলএনজিবাহী কার্গোজাহাজ দেশে পৌঁছানোর সংকট। মেরামতের পর একটি ভাসমান টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত হলেও সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এলএনজির কার্গো...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ২৩৪ ধারা অনুযায়ী কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। সেই আইনি বিধান অনুসরণ করে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার চেক...
৯ ঘণ্টা আগে