তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ বেশ কিছু দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশ করবে জামায়াত।
সংবাদ সম্মেলনে বলা হয়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সব নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ও সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
মুজিবুর রহমান বলেন, ২৮ জুলাই সব বিভাগীয় শহরে মিছিল, ৩০ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে জামায়াত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুজিবুর রহমান বলেন, আর মাত্র পাঁচ মাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ। সরকার জনগণের এই দাবি বাস্তবায়নের পরিবর্তে ২০১৪ ও ২০১৮ স্টাইলে আবারও নির্বাচনের ষড়যন্ত্র করছে। এ লক্ষ্যে সরকার প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে। আরপিও সংশোধনের নামে কার্যত নির্বাচন কমিশনকে আরও আজ্ঞাবহ করে তুলছে। জামায়াতে ইসলামীকে সভা, সমাবেশ ও মিছিল করতে দেওয়া হচ্ছে না।
মুজিবুর রহমান আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের নির্বাচিত সরকার ব্যতীত সমস্যার সমাধান হতে পারে না। তাই সর্বাগ্রে সংসদ ভেঙে দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আ. রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

দেশে চলমান আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...
১৩ ঘণ্টা আগে
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই তিনটি করে গাছের চারা রোপণ করা হবে। এদিন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন। তাঁর এ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা...
১৩ ঘণ্টা আগে
সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সমতা নিশ্চিত করতে জাতীয় ছাত্রশক্তি দেশব্যাপী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অবিলম্বে স্থগিত করার জোর দাবি জানিয়েছ। সংগঠনটি বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করাই হবে এই মুহূর্তের সবচেয়ে প্রাজ্ঞ ও মানবিক সিদ্ধান্ত।
১৫ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন স্থানে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি এবং প্রাণহানির ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, ওই সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতি বিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে চলমান...
১৫ ঘণ্টা আগে