
বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলার উড়োজাহাজ বহরে যুক্ত হতে চলেছে নবম এটিআর ৭২-৬০০। এয়ারক্রাফটটি আগামীকাল রোববার বিকেল ৪টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
আজ শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন যুক্ত হতে যাওয়া এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট হবে ইউএস-বাংলা এয়ারলাইনসের। এর মধ্যে আটটি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট।
নতুন এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি ফ্রান্সের ব্লাগনাক এয়ারপোর্ট থেকে মিসরের কায়রো হয়ে ওমানের মাসকাট থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে ৭২টি আসন রয়েছে, যা দিয়ে বিভিন্ন অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাসকাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। চলতি বছর ইউএস-বাংলার বহরে ছয়টি ওয়াইড বডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নতুন যুক্ত হতে যাওয়া এয়ারক্রাফটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণের পরিকল্পনা করছে।

জীবনবিমায় গ্রাহক যে প্রিমিয়াম জমা দেন, তার বড় অংশ ভবিষ্যতে দাবি পরিশোধ, বোনাস ও জীবন তহবিল (লাইফ ফান্ড) শক্তিশালী করার জন্য সংরক্ষিত থাকার কথা। কিন্তু সেই অর্থ থেকে আইনের নির্ধারিত সীমা অতিক্রম করে লাগামহীন ব্যবস্থাপনা ব্যয় করছে দেশের বেশির ভাগ জীবনবিমা কোম্পানি।
১ মিনিট আগে
আন্তর্জাতিক পর্যটন শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা এবং বৈশ্বিক পর্যটন বাজারের সঙ্গে দেশের সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’...
১১ ঘণ্টা আগে
এনআরবি ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অংশীদারত্বের ফলে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা থাইল্যান্ডের ফিয়াথাই ২ ইন্টারন্যাশনাল হাসপাতালে ওষুধ ও কক্ষ ভাড়ায় বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি আন্তর্জাতিক রোগী সেবা, চিকিৎসা পরিকল্পনা, বিনা মূল্যে মেডিকেল পরামর্শ, বিমানবন্দর ও হাসপাতালের মধ্যে পরিবহন স
১২ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে তেজাবি সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
২ দিন আগে