
টানা প্রায় দেড় বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ফলে সম্প্রতি ইউক্রেনকে ‘গুচ্ছবোমা’ (ক্লাস্টার বোমা) দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সেই বোমা ইউক্রেনে পাঠিয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনে গুচ্ছবোমা ব্যবহারের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেছেন, রাশিয়ার কাছে গুচ্ছবোমার ‘পর্যাপ্ত মজুত’ রয়েছে এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কাছে গুচ্ছবোমার ‘পর্যাপ্ত মজুত’ রয়েছে এবং ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হলে মস্কোও পাল্টা সেগুলো ব্যবহারের অধিকার রাখে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘অবশ্যই, যদি এটা (গুচ্ছবোমা) আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, আমরাও পাল্টা পদক্ষেপে একই বোমা ব্যবহারের অধিকার রাখি।’
রয়টার্স বলছে, ইউক্রেন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুচ্ছবোমা পেয়েছে। কুখ্যাত এই বোমার ব্যবহার ১০০টির বেশি দেশে নিষিদ্ধ। অবশ্য ইউক্রেন দাবি করেছে, এই বোমা তারা রাশিয়ায় ব্যবহার করবে না। কিয়েভের দাবি, যুক্তরাষ্ট্রের এই অস্ত্র রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ড মুক্ত করতে সাহায্য করবে।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, ১০০টির বেশি দেশে গুচ্ছবোমা নিষিদ্ধ। গুচ্ছবোমা রকেটসদৃশ একটি কাঠামোর ভেতর থাকে। এ বোমা বিমান, কামান ও রকেট লঞ্চার থেকে ছোড়া যায়। গুচ্ছবোমা যখন ছোড়া হয় তখন এর ভেতর থাকা ছোট ছোট বোমা ছড়িয়ে যায় এবং এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আর এটি আঘাত হানার পর বিস্তৃত এলাকাজুড়ে মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে।
এ ছাড়া বিস্ফোরণে ব্যর্থ হওয়া বোমাগুলোর কয়েক দশক পরেও বিস্ফোরণ ঘটতে পারে। মূলত বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও ইউক্রেনকে এ বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া গুচ্ছবোমাসংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেনি রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র। মূলত ওই কনভেনশনে এই ধরনের অস্ত্র উৎপাদন, মজুত, ব্যবহার এবং স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে।
তবে কনভেনশনে স্বাক্ষরকারী স্পেন, যুক্তরাজ্য, জার্মানি ও কানাডার মতো মার্কিন মিত্রদেশগুলো ইউক্রেনকে এই ধরনের যুদ্ধাস্ত্র দেওয়ার বিষয়ে আগেই বিরোধিতা করেছিল। অবশ্য গুচ্ছবোমাবিরোধী চুক্তিতে যুক্তরাষ্ট্র না থাকায় ইউক্রেনকে এই ধরনের বোমা দিতে উত্তর আমেরিকার এই দেশটির আইনি কোনো সমস্যায় পড়তে হয়নি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক টেকসই হতে হলে সেটি অবশ্যই ‘পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ’ হতে হবে।
৩ ঘণ্টা আগে
কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা-ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়...
৪ ঘণ্টা আগে
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনীর একটি দল গতকাল শুক্রবার মিসরে পৌঁছেছে। ‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগামী মাস পর্যন্ত চলবে। এটি চীন ও মিসরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ মহড়া...
৫ ঘণ্টা আগে
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের সামরিক বাহিনীর (পিপলস লিবারেশন আর্মির) অনুপ্রবেশের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিজেপির জ্যেষ্ঠ সংসদ সদস্য তাপির গাও। তিনি জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন সীমানায় চীনা অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া সতর্কবার্তাকে...
৬ ঘণ্টা আগে