ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপনাম নিয়ে ‘ব্যঙ্গ’ করার দায়ে রাহুল গান্ধীর নামে মানহানি মামলা দায়ের করা হয়েছিল ২০১৯ সালে। সেই মামলায় দুই বছরের কারাদণ্ড হয়েছিল রাহুলে। এবার সেই রায় চ্যালেঞ্জ করে এবার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করেছেন রাহুল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপনাম নিয়ে ‘ব্যঙ্গ’ করার দায়ে রাহুল গান্ধীর নামে মানহানি মামলা দায়ের করা হয়েছিল ২০১৯ সালে। সেই মামলায় গুজরাটের একটি নিম্ন আদালত কংগ্রেসের সাবেক সভাপতি রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। পরে রাহুল নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে যথাক্রমে দায়রা আদালত এবং গুজরাট হাইকোর্টে আপিল করেন। কিন্তু দুই জায়গা থেকেই খারিজ হয়ে যায় রাহুলের আপিল। লোকসভার সদস্যপদ হারান রাহুল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাহুল গান্ধী তার বিরুদ্ধে দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। গুজরাট হাইকোর্ট রাহুলের একই আবেদন প্রত্যাখ্যান করে কারাদণ্ডাদেশ বহাল রাখার এক সপ্তাহের মাথায় রাহুল এই আপিল করলেন।
এবার রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মোদি মানহানি মামলায় তাঁর শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি নিম্ন আদালতের রায় বহাল রাখে তবে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ তো বাতিল হবেই কারাদণ্ড ভোগ করায় তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতাও হারাবেন।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা করার সময় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ‘সব চোরের উপাধি কীভাবে মোদি হয়!’ তাঁর এ মন্তব্যের পর বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মামলা করেন।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৫ ঘণ্টা আগে