
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) চেয়ারম্যান এস সোমনাথসহ শীর্ষ কর্মকর্তারা চন্দ্রযান-৩ উৎক্ষেপণ উপলক্ষে অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে প্রার্থনা করেছেন। গত বৃহস্পতিবার বিজ্ঞানীদের দলটি চন্দ্রযান-৩-এর একটি ক্ষুদ্র মডেল নিয়ে খুব ভোরে তিরুপতি ভেঙ্কটাচলপথি মন্দিরে পৌঁছান। মহাকাশযানটি পরদিন শুক্রবার দুপুরে উৎক্ষেপণ করা হয়।
সোমনাথ সেখানে সাংবাদিকদের বলেন, ‘আমার চেঙ্গালাম্মা দেবীর আশীর্বাদ দরকার। আমি এই মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করতে এবং আশীর্বাদ পেতে এখানে এসেছি। আগামীকাল চন্দ্রযান-৩ যাত্রা শুরু করবে। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকবে এবং এটি ২৩ আগস্ট চাঁদে অবতরণ করবে।’
বিজ্ঞানীদের মন্দিরে যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। অনেকেই তাঁদের বৈজ্ঞানিক বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই ভারতের সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য তাঁদের সাধুবাদ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘এটা খুব সুন্দর। এটাই আমাদের সংস্কৃতি। যেকোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আইএসআরও টিমের জন্য শুভকামনা। আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত।’
আরকজন লিখেছেন, ‘ভগবানের আশীর্বাদের কি দরকার আছে? তিনি কি বিজ্ঞানী নন? এই ধরনের লোকেরা সমাজে ধর্মকে চরমে তোলে।’ তৃতীয় একজন টুইট করেছেন, ‘আমি ভেবেছিলাম ইসরো বিজ্ঞানে বিশ্বাস করে!’
তবে বেশির ভাগ ব্যবহারকারীই বলেছেন, বিজ্ঞান ও ধর্মকে গুলিয়ে ফেলা বিপজ্জনক।

হলিউডে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের সিনেমা নতুন নয়। ‘টু থাউজেন্ড টুয়েলভ’ (২০১২) সিনেমায় পৃথিবীতে হঠাৎ বিশাল ফাটল সৃষ্টি হয়ে ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ কিংবা বিশাল সুনামিতে মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। তবে বাস্তবে এমন নাটকীয় পরিবর্তন ঘটে না।
১৬ ঘণ্টা আগে
দিনে দিনে মশার উৎপাত বাড়ছে। বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের উপদ্রব। অন্যদিকে এবার বাংলাদেশ ও ভারতে বাদুড়বাহিত নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। সেই প্রকোপ মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেছে।
২ দিন আগে
ছারপোকা এক বিভীষিকার নাম। একবার বাসায় প্রবেশ করতে পারলে এর থেকে মুক্তি মেলা বেশ কঠিন। বিশেষ করে ছাত্রাবাস বা পাবলিক প্লেসগুলোতে ছারপোকার দেখা মেলে অহরহ। আবার অনেক সময় আপনি এদের দেখা পাবেন না কিন্তু এরা ঠিকই তাদের অস্তিত্ব জানান দেবে। ছারপোকার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়া মানুষদের জন্য এক সহজ সমাধান
২ দিন আগে
জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ৮০০ কোটি আলোকবর্ষ দূরে একটি বিরল ও অত্যন্ত উজ্জ্বল প্রাকৃতিক ‘মহাকাশ লেজার’ শনাক্ত করেছেন। বিজ্ঞানীদের মতে, এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দূরের এবং শক্তিশালী লেজার সদৃশ মহাজাগতিক সংকেতগুলোর একটি।
৪ দিন আগে