প্রাপ্তবয়স্ক ছেলেদের মাথার মাঝখানে ও কপালের দুই পাশ থেকে ধীরে ধীরে চুল পাতলা হয়ে যাওয়া এবং একপর্যায়ে চুল পড়ে মাথা খালি হয়ে যাওয়া বংশগত টাক হিসেবে পরিচিত। চিকিৎসাশাস্ত্রের ভাষায় এটিকে মেল প্যাটার্ন হেয়ার লস বলে। এজাতীয় টাক হওয়ার কারণ, টেস্টোস্টেরন নামে হরমোন মাথার ত্বকের ওই জায়গাগুলোতে ডাইহাইড্রো টেস্টোস্টেরনে (ডিএইচটি) পরিণত হয়। ডিএইচটির প্রভাবে প্রথমে মোটা চুল পড়ে যায়। তারপর পড়ে পাতলা চুল। এভাবে একপর্যায়ে চুলের গোড়া শুকিয়ে গিয়ে চুল সম্পূর্ণভাবে ঝরে যায়।
পরিবারে অন্যদের অল্প বয়সে টাক পড়ার সমস্যা থাকলে এভাবে চুল পড়ার আশঙ্কা বেশি থাকে। চুল পড়ে যাওয়াকে দুই ভাগে ভাগ করা যায়। এর একটি হলো অ্যানাজেন ইফফ্লুভিয়াম, অন্যটি টেলোজেন ইফফ্লুভিয়াম। বিভিন্ন ওষুধ ও কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে যখন চুল পড়ে যায়, সেটাকে বলে অ্যানাজেন ইফফ্লুভিয়াম। আর চুলের ফলিকল রেস্টিং স্টেজে গিয়ে চুল পড়ে গেলে তাকে বলে টেলোজেন ইফফ্লুভিয়াম। চুলের ফলিকল রেস্টিং স্টেজে যাওয়া মানে চুল আর বড় না হওয়া এবং একসময় বেশি হারে চুল ঝরে যাওয়া।
নারীদেরও পুরুষদের মতো টাক হতে পারে। মেনোপজ হওয়ার পর, অর্থাৎ ৪০ থেকে ৫০ বছর বয়সের নারীদের মাসিক বন্ধ হয়ে গেলে মেয়েলি হরমোনের পরিমাণ কমে যায় এবং পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায়। ফলে তখন নারীদেরও একই নিয়মে পুরুষদের মতো টাক পড়ে।
টেস্টোস্টেরন হরমোন ডিএইচটিতে পরিণত হতে ৫-আলফা রিডাকটেজ নামে একটি অ্যানজাইমের প্রয়োজন। এই অ্যানজাইমের কার্যকারিতা যাঁদের মাথার ত্বকে বেশি, তাঁদেরই এজাতীয় টাক পড়ে। এর কার্যকারিতা বেশি বা কম হওয়াটা নির্ভর করে জেনেটিকের ওপর; অর্থাৎ বংশগত প্রভাবের ওপর। ফলে বাবার মাথায় টাক থাকলে ছেলের মাথায় টাক পড়ার ঝুঁকি বেড়ে যায়।
চিকিৎসা
টাক নিরাময়ে বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নেওয়াই মঙ্গল। বংশগত টাক পড়ার আশঙ্কা থাকলে ওষুধ সেবনে তা থেকে রক্ষা পাওয়ার আশা রয়েছে। যত দিন মাথায় চুল প্রয়োজন, ওষুধ চালিয়ে যেতে হবে। এরই মধ্যে যাঁদের টাক পড়ে গেছে, তাঁদের ক্ষেত্রেও ওষুধ সেবনে উপকার পাওয়া যাবে।
আশার কথা হলো, চিকিৎসাবিজ্ঞানে নতুন চিকিৎসাব্যবস্থা এসেছে। এতে ওষুধ প্রয়োগে চুলের গোড়া শুকিয়ে যাবে না এবং টাকও পড়বে না। চুল ঝরা বন্ধের লোশন ও শ্যাম্পু পাওয়া যায়। সেগুলো ভালো কাজ করে।
তবে আধুনিক চিকিৎসা হচ্ছে মেসোথেরাপি ও পিআরপি। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা বংশগত টাকের জন্য এটি একটি কার্যকর চিকিৎসা।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক, ত্বক, চর্ম, যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৩ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৪ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে