কোচ ও অধিনায়ক পরিবর্তন হওয়ার পর থেকেই টেস্টে বদলে যাওয়া এক ইংল্যান্ডকে দেখা যাচ্ছে। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের মিশেলে গত এক বছর দেখা যাচ্ছে আক্রমণাত্মক বাজবল ক্রিকেট। সাকিব আল হাসান, ওয়াকার ইউনিসের এক রেকর্ডে ভাগও বসিয়েছেন বেন স্টোকস।
হেডিংলিতে গতকাল অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচ ছিল অধিনায়ক স্টোকসের ১৭ তম টেস্ট। ১৭ সংখ্যাতেই একবিন্দুতে মিলেছেন সাকিব, ওয়াকার ও স্টোকস। এই তিন ক্রিকেটারই অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্টের প্রতিটিতেই ফল দেখেছেন। কোনোটিই ড্র হয়নি।
টেস্টে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের নেতৃত্বে এখন পর্যন্ত ১৯ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ ও হেরেছে ১৫ ম্যাচ। সর্বশেষ এ বছরের এপ্রিলে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন সাকিব। মিরপুরে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ১৯৯০ সালে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ওয়াকারের। করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল পাকিস্তান।
সাকিব, ওয়াকার জয় দিয়ে টেস্টে নেতৃত্বের শুরু করলেও স্টোকস তা পারেননি। ২০২০ সালে সাউদাম্পটনে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। তবে প্রথম ১৭ টেস্টের হিসেবে সবচেয়ে সফল অধিনায়ক স্টোকস। ১৭ টেস্টের ১২ টিতেই জিতেছেন ইংলিশ অধিনায়ক।
অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্ট:
সাকিব আল হাসান: ৩ জয়, ১৪ পরাজয়
ওয়াকার ইউনিস: ১০ জয়, ৭ পরাজয়
বেন স্টোকস: ১২ জয়, ৫ পরাজয়

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
৭ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
৯ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
৯ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১০ ঘণ্টা আগে