সকালে হাঁটতে বা ব্যায়াম করতে বের হলে কী পোশাক পরে বের হন আপনি? ঢিলেঢালা পুরোনো টি-শার্ট আর রংচটা লুজ প্যান্ট গলিয়েই বেরিয়ে পড়েন, তাই তো? হাঁটতে গিয়ে ফেরার পথে বাজারও করে নেবেন খানিকটা। তাই ভালো পোশাক পরার প্রয়োজন বোধ করেন না।
যাঁরা জিমে যান, তাঁদের বেলায়ও পোশাক-আশাক নিয়ে হেলাফেলা করার প্রবণতা দেখা যায়। ভাবটা এমন যে ফিটনেস ঠিক রাখতেই তো যাচ্ছি, পোশাক দেখাতে থোড়াই যাচ্ছি! কিন্তু এই বেলায় বলে রাখা ভালো, অভ্যাসটা বদলে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেন, শরীরচর্চার জন্য নির্দিষ্ট ঘরানার পোশাক পরলে নিয়মমাফিক ব্যায়াম করার আলাদা প্রেরণা পাওয়া যায়। জিমে গেলে অবশ্যই প্রতিদিন নিজের তোয়ালে, সোয়েটব্যান্ড এবং সম্ভব হলে ওয়েটলিফটিং গ্লাভস সঙ্গে নিয়ে যাবেন। এক সেট মোজা আর ভালো মানের স্পোর্টস জুতা বা স্নিকার্স রাখাটাও আবশ্যক। যে জুতা পরে জিমে ব্যায়াম করবেন, সেটা পরে কিন্তু রাস্তায় বেরোনো যাবে না।
নইলে পথের ধুলোময়লা জিমের ফ্লোর পর্যন্ত যাবে এবং পরবর্তী সময়ে আপনাকেই বিব্রত করবে। অন্য কারও তোয়ালে, গ্লাভস কখনোই ব্যবহার করা উচিত নয়। তাতে বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কা থাকে। আপনি নারী হলে খুব ভালো স্পোর্টস ব্রা কিনুন। সেই সঙ্গে কিনুন একেবারে ফিটেড লেগিংস ও টি-শার্ট। শরীরের সঙ্গে লেগে থাকবে তেমন পোশাক কিনুন। তাহলে ব্যায়াম করতে করতে টি-শার্ট সরে গেল কি না ভেবে বিব্রত হতে হবে না। আবার স্ট্রেচ করার সময় সঠিকভাবে অঙ্গভঙ্গি করছেন কি না, সেটাও বুঝতে পারবেন। এমন পোশাক কিনুন, যাতে ঘাম বসে না গিয়ে ঝটপট শুকিয়ে যায়। এতে আপনি থাকবেন ঝরঝরে।
কোথায় পাবেন
বাটা কিংবা অ্যাপেক্সে সাধ ও সাধ্যের মধ্যেই আরামদায়ক জিম শু পেয়ে যাবেন। এ ছাড়া অল্প বাজেটে ভালো মানের টি-শার্ট, লেগিংস, স্পোর্টস ব্রা পেতে নিউমার্কেট, নূরজাহান মার্কেট এবং এগুলোর আশপাশেই খুচরা মলগুলোতে যেতে পারেন। এ ছাড়া বিভিন্ন অনলাইন পেজেও ঘরে বসে চমৎকার সব জিমের পোশাক সহজে অর্ডার করতে পারেন।
নেহা রেজওয়ান, ফিটনেস ইনফ্লুয়েন্সার ভোগ ফিউচার ফিটনেস জিম

ভার্চুয়াল দুনিয়ার ছোট্ট আইকন হ্যাসট্যাগ (#)। আজ আন্তর্জাতিক হ্যাশট্যাগ দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমের দেয়ালে এই ছোট্ট ‘#’ চিহ্নটি আমাদের প্রতিদিনের ভাবনার সঙ্গী। এটি ছাড়া ডিজিটাল দুনিয়ায় বার্তা ছড়ানো, প্রতিবাদ গড়ে তোলা কিংবা পণ্য প্রচারের কথা এখন ভাবাই যায় না।
১ ঘণ্টা আগে
কলেজের ফেয়ারওয়েল হোক বা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি; আলমারিতে মনমতো পোশাক না পেলে নব্বই দশকের তরুণীরা জেন-জিদের মতো চট করে একটা নতুন কাপড় কিনে ফেলতেন না। অনলাইনে কেনাকাটার চলই তো তখন ছিল না। বছরের জরুরি উৎসব আর প্রয়োজন ছাড়া কাপড় কেনার ব্যাপারটিও কঠিন ছিল।
৩ ঘণ্টা আগে
বয়োজ্যেষ্ঠ নারীদের মধ্যে ভ্রমণপ্রবণতা নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে ৫০, ৬০ কিংবা ৭০ বছরের কোঠায় থাকা নারীদের একা ঘুরে বেড়ানোর প্রবণতা বিশ্বজুড়ে অভূতপূর্বভাবে বেড়েছে। এটি কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো নয়। একা ভ্রমণের মাধ্যমে তাঁরা হারিয়ে যাওয়া সময় পুনরুদ্ধার করার একটা চেষ্টা করেন...
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ত্বকের যত্ন নিয়ে নতুন নতুন পদ্ধতি প্রায়ই আলোচনায় আসে। এর মধ্যে ‘ভ্যাম্পায়ার ফেশিয়াল’ নামটি বেশ কৌতূহল তৈরি করেছে। নাম শুনেই বুঝতে পারছেন, ত্বকের এই যত্নে ব্যবহার করা হয় রক্ত। ত্বকের যত্ন বলার চেয়ে একে চিকিৎসাপদ্ধতি বলাই বেশি মানানসই। বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা...
৭ ঘণ্টা আগে