ঝড়ের পূর্বাভাস আগের দিনই দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। তবে সেই ঝড় যে সবকিছু এভাবে দুমড়েমুচড়ে দিয়ে যাবে, ঘুণাক্ষরেও কারও ভাবনায় আসেনি। সাধারণ মানুষের জন্য তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের চিন্তা অভাবনীয়ই।
বিসিবির কাছেও যে বিষয়টা মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতো।
বিসিবির এক পরিচালক যেমন বলছিলেন, ‘এত বড় একটা সিদ্ধান্ত শোনার জন্য আমরা আসলেই তৈরি ছিলাম না।’
গত রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমের সামনে তামিমের এমন আকস্মিক সিদ্ধান্তে অবাক হওয়ার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছেন, 'আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর (তামিম) ভবিষ্যৎ নিয়ে কয়েকবার কথা বলেছি। ও বলেছে পরের চ্যাম্পিয়নস ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি, সে-ই অধিনায়ক। বিশ্বকাপ যেহেতু সামনে, অধিনায়কত্বে বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের ক্রিকেটারদের কাছ থেকে অবাক হই। এটা আমাদের জন্য দুঃখজনক।'
তবে বিসিবি এখনো তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পাপন, 'আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করব আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না আমরা চেষ্টা করব। একটা সিরিজ চলছে, ও অধিনায়ক। একজন অধিনায়ক হঠাৎ করে বলা আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না।'
তামিম না ফিরলে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক লিটন দাস।

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের তিন দিন পেরিয়ে গেলেও আলোচনা থামছে না। লিওনেল মেসির হ্যাটট্রিকে রেকর্ড বই তছনছ হয়েছে বলেই নয়। প্রশ্ন উঠেছে ম্যাচের রেফারিং নিয়েও। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফিফার কাছে অভিযোগ জানানো হয়েছে বলে এএফপি, রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
১৬ মিনিট আগে
প্রথমার্ধেই হাইতিকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চালকের আসনে বসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়ার ‘দ্য লিঙ্ক’ স্টেডিয়ামে মাথিউস কুনিয়ার জোড়া গোল এবং প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার ফিনিশিংয়ে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়
৩২ মিনিট আগে
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই পুরোপুরি চালকের আসনে বসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুরুর একাদশে সুযোগ পেয়েই কোচ কার্লো আনচেলত্তির আস্থার দারুণ প্রতিদান দিলেন মাথিয়াস কুনিয়া। এই ফরোয়ার্ডের চমৎকার জোড়া গোলে ম্যাচের ৩৬ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সেলেসা
৪২ মিনিট আগে
মাঠে প্রত্যাশিত চেনা ছন্দ না মিললেও মাথেউস কুনিয়ার নাটকীয় এক গোলে হাইতির বিপক্ষে কাঙ্ক্ষিত লিড পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই হাইতির জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল সেলেসাওদের। তবে ম্যাচের ২৩ মিনিটের মাথায় ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক আক্রমণ থেকে ডেডলক ভাঙে ব্রা
১ ঘণ্টা আগে