Ajker Patrika

বিশিষ্ট নাট্যশিল্পী মিতা চৌধুরী মারা গেছেন

আপডেট : ৩০ জুন ২০২৩, ১২: ০৪
বিশিষ্ট নাট্যশিল্পী মিতা চৌধুরী মারা গেছেন

দেশের বিশিষ্ট নাট্যশিল্পী মিতা চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং আরেক অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি ফেসবুকে এ তথ্য নিশ্চিত করে শোক জানিয়েছেন।

সুবর্ণা মুস্তাফা তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিতা চৌধুরীর সঙ্গে তাঁর প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে কাজ করার তথ্য উল্লেখ করে যৌথ ছবি শেয়ার করেছেন।

মিতা চৌধুরী  স্বামী-সন্তানের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (২৯ জুন) সেখানে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত