আটলান্টিক মহাসাগরের নিচে বিধ্বস্ত পর্যটন ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষের ভেতরে মানুষের দেহাবশেষ মিলেছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
এক শতকেরও আগে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচ অভিযাত্রী নিয়ে ১১ দিন আগে আটলান্টিকের নিচে গভীর ডুব দেয় টাইটান। পৌনে দুই ঘণ্টা পর ডুবোযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময়ই পানির চাপে টাইটান বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
ওই ডুবোযানের উদ্ধার হওয়া কিছু ধ্বংসাবশেষ গতকাল বুধবার (২৮ জুন) কানাডার সেন্ট জন্স বন্দরে খালাস করা হয় বলে বিবিসি জানিয়েছে।
কর্মকর্তারা বলছেন, এসবের মধ্যে ডুবোযান টাইটানের ল্যান্ডিং ফ্রেম ও রিয়ার কাভার রয়েছে।
কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, টাইটানের ধ্বংসাবশেষে পাওয়া সম্ভাব্য মানব দেহাবশেষ নিয়ে যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিশেষজ্ঞরা আনুষ্ঠানিক পরীক্ষা-নিরীক্ষা করবেন।
গত ১৮ জুন টাইটানে চড়ে টাইটানিক দেখতে গিয়েছিলেন ডুবোযানটির পরিচালনাকারী সংস্থা ওশেনগেটের সিইও স্টকটন রাসম, পাইলট পল-হেনরি নারগোলেট, ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং।
এর আগে বুধবার দিনের শুরুতে সমুদ্রের নিচ থেকে তুলে আনা টাইটানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ কানাডায় নিয়ে যাওয়া হয়। এর মাধ্যমে শেষ হয় উদ্ধার অভিযান।
টাইটানের এসব ধ্বংসাবশেষ এখন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি কাটারে নিয়ে যাওয়া হবে। সেখানে ডুবোযানটি নিয়ে আরও বিচার-বিশ্লেষণ করা হবে।
পরবর্তী সময়ে যেন এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য এই ডুযোযানট নিয়ে গবেষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন জেসন নিউবার।
আরও পড়ুন:

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৭ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
৮ ঘণ্টা আগে