আথোস সালোম নামে ব্রাজিলিয়ান এই রহস্য পুরুষকে বলা হয় আধুনিক নস্ত্রাদামুস। কারণ করোনা মহামারি এবং ব্রিটিশ রানি এলিজাবেথের মৃত্যুসহ বেশ কয়েকটি ঘটনায় তিনি নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছিলেন।
আথোস এবার ভবিষ্যদ্বাণী করলেন টাইটানিক দেখতে যাওয়া পর্যটকদের নিয়ে। তাঁর দাবি—পর্যটকদের নিয়ে যাওয়া ওশানগেটের ডুবোযানটিকে শিগগিরই খুঁজে পাওয়া যাবে। তবে পর্যটকদের বাঁচানোর জন্য এই খুঁজে পাওয়া কিছুটা দেরি হয়ে যেতে পারে।
এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ইলোন মাস্কের টুইটার কেনা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন ৩৬ বছর বয়সী আথোস। তার মতে, টাইটানে থাকা পর্যটকদের জীবন্ত উদ্ধার করা হলে—তা হবে সত্যিকারের এক ‘মিরাকল’।
আথোস দাবি করেন, ডুবোযানটির মজুত অক্সিজেনে ইতিমধ্যেই টান পড়েছে। এই মুহূর্তে সমুদ্র সত্যিকারের এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ওই পাঁচ পর্যটকের কাছে।
সম্প্রতি টাইটান ডুবোযানে চড়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে রওনা হয়েছিলেন পর্যটকেরা। তবে রওনা করার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যেই মূল জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পর্যটকদের বহন করা ওই ডুবোযানটির। এ অবস্থায় পর্যটকদের খুঁজে বের করতে ব্যাপক উদ্ধার অভিযান চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডুবোযানটিতে যে পরিমাণ অক্সিজেন মজুত ছিল তা নিয়ে বড়জোর ১০০ ঘণ্টা চলতে পারবেন পর্যটকেরা। এই সময় পার হয়ে গেলে নিশ্চিতভাবেই মৃত্যুর মুখোমুখি হবেন তাঁরা।
উদ্ধার অভিযান নিয়ে সরাসরি সম্প্রচার করা পশ্চিমা গণমাধ্যমগুলোর তথ্যমতে, ডুবোযানটি নিখোঁজ হওয়ার চতুর্থ দিনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৫টার পর্যন্ত আর মাত্র ৮ থেকে ১০ ঘণ্টা সময় রয়েছে উদ্ধারকর্মীদের হাতে।
ডুবোযানটিতে ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, ফরাসি অভিযাত্রী পল হেনরি নারগেলেটসহ পাকিস্তানি বিলিয়নিয়ার ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তাঁর ১৯ বছর বয়সী ছেলে সুলেমান পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। আর ডুবোযানটিতে পাইলট হিসেবে ছিলেন ওশানগেট কোম্পানির প্রধান নির্বাহী স্টকশন রাশ।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৮ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
৯ ঘণ্টা আগে