দূর থেকে দেখলে চমকে উঠবেন। বিশালাকায় দুটি হাত ধরে রেখেছে একটি সেতুকে। পর্যটকেরা খুশি মনে হেঁটে বেড়াচ্ছেন সেতুটি দিয়ে। বুঝতেই পারছেন এত বড় হাত মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর হওয়া সম্ভব নয়। তবে কী দিয়ে তৈরি এই হাত? কারাই বা বানাল? এমন আরও নানা প্রশ্ন নিশ্চয় ঘুরপাক খাচ্ছে মনে। তাহলে বরং দেরি না করে লেখাটি পড়তে শুরু করুন।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ভিয়েতনাম। অদ্ভুত সুন্দর সব পর্বত, গহিন অরণ্য, সাগরসৈকত, স্বচ্ছ জলের উপসাগর—কী নেই এখানে! স্থাপত্য কীর্তির কথা যদি বলেন, সে ক্ষেত্রেও বৈচিত্র্যের অভাব নেই। পুরোনো মন্দির থেকে শুরু করে আধুনিক সব আকাশচুম্বী দালানকোঠা সবকিছুই আছে দেশটিতে। বছর পাঁচেক আগে যোগ হয়েছে এমন আরেক স্থাপত্য আকর্ষণ। সেটা সোনালি এক সেতু আর একে ধরে রাখা বিশালাকায় দুটি কৃত্রিম হাত।
মধ্য ভিয়েতনামে অবস্থিত বিশাল এই হাত দুটি দেখে মনে হতে পারে পাথুরে কোনো পুরোনো স্থাপত্যকর্ম। গায়ে শেওলা আর ফাটলের মতো কিছুরও আভাস পেতে পারেন। তবে এই সবকিছুই আপনাকে বিভ্রান্ত করার জন্য! আসলে এটি ইস্পাতের তৈরি একটি কাঠামো। ইচ্ছা করেই একে পুরোনো, পাথুরে চেহারা দেওয়া হয়েছে। এটি ২০১৮ সালের বসন্তে উদ্বোধন হওয়া সোনালি একটি সেতুর পিলার হিসেবে কাজ করছে।
দ্য কাউ ভাং বা গোল্ডেন ব্রিজ নামে পরিচিত সেতুটির অবস্থান হোয়াও ভাংয়ের বা না হিলস এলাকায়। সেতুটি কেব্ল কারের মাধ্যমে যুক্ত আশপাশের বিভিন্ন দৃষ্টিনন্দন বাগানের সঙ্গে। ডা নাং নামের একটি পর্বতের চূড়ায় সাগর সমতল থেকে ৪ হাজার ৬৩৯ ফুট উচ্চতায় সেতুটি। হেঁটেই শুধু পেরোতে পারবেন। এর দৈর্ঘ্য ৪৯২ ফুট, চওড়া অবশ্য মোটে ১০ ফুট।
তবে সেতুটিকে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে নিঃসন্দেহে বিশাল দুই হাতের মতো দেখতে স্তম্ভ বা থামগুলো। প্রতি মাসে অন্তত হাজার দশেক পর্যটক আসেন হাত জোড়া আর সেতুটি দেখতে। বলা চলে, ভিয়েতনামের ডা নাং এলাকার এটি সবচেয়ে বড় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে নির্মাণের পর থেকেই। সেতুটি এবং একে ধরে রাখা আজব হাত দুটি বানিয়েছেন হো চি মিন সিটির প্রতিষ্ঠান টিএ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার।
পর্বতের চূড়ায় অবস্থিত একটি অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্ট বা না হিলস। গোটা পার্কটির একটি অংশ কেবল বিশালাকার দুই হাত ও সেতুটি। এখানে আরও আছে বিস্তৃত এলাকাজুড়ে ছড়ানো কেব্ল কার লাইন, ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক, মন্দির, বাগান, গ্রাম।
জায়গাটিতে পৌঁছা অবশ্য মোটেই কঠিন কিছু নয়। ডা নাং থেকে ট্যাক্সিতে চেপে সহজেই পৌঁছে যাবেন বা না হিলসে। কেব্ল কারের পার্কিং লটে গাড়িটি আপনাকে নামিয়ে দেবে। এখানে বেশ কয়েকটি কেব্ল কার লাইন দেখতে পাবেন। একেকটি একেক জায়গায় নামাবে। আপনাকে বেছে নিতে হবে মারশেইলে স্টেশনের কেব্ল কারটি। এটি গোল্ডের ব্রিজের সবচেয়ে কাছে। মোটামুটি মিনিট বিশেক ভ্রমণ করতে হবে আপনাকে কারে। এই ভ্রমণটাও উপভোগ করার মতো এক ব্যাপার।
একবার সেতুতে পৌঁছে গেলে মুগ্ধ হবেন আপনি। বিশাল দুই হাতের পাশাপাশি সেতু থেকে চারপাশের সবুজ প্রকৃতিও আপনার চোখ জুড়িয়ে দেবে। চারদিকে বর্ণিল সব বাগান আপনার মনোযোগ কেড়ে নেবে। পর্বতের ওপরে অবস্থিত হওয়ায় আবহাওয়াও এখানে শীতল।
সেতুটি ধরে হাঁটার সময়ও একেবারে ভিন্নরকম অনুভূতি হবে আপনার। এত উঁচুতে সোনালি একটি সেতু, যাকে আবার ধরে আছে বিশাল দুটি কৃত্রিম হাত, এর মধ্য দিয়ে হাঁটার অভিজ্ঞতার সঙ্গে আর কিসের তুলনা চলে বলুন? যখন চারপাশটা মেঘে ঢেকে যায়, তখন আবার মনে হবে মেঘের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন আপনি।
সূত্র: আনইউজুয়াল প্লেসেস, ট্র্যাভেল ট্রায়াঙ্গল ডট কম, টাইম ডট কম, সেরেনাস লেন্সেস ডট কম

ওমানে আয়োজিত ২০২৬ সালের ‘ক্যামেল বিউটি শো ফেস্টিভ্যাল’-এ কৃত্রিমভাবে সৌন্দর্য বাড়ানোর অভিযোগে ২০টি উটকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। উটের কুঁজ ও মুখমণ্ডলের শ্রী বাড়াতে বোটক্স ইনজেকশন, সিলিকন ওয়াক্স এবং ফিলার ব্যবহার করার প্রমাণ পাওয়ায় আয়োজক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগে
সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
১১ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
১২ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
১৬ দিন আগে