টিভি চালু করলেই দেখা যেত এজবাস্টন টেস্টে ব্যাটিং করছেন উসমান খাজা। অ্যাশেজের প্রথম টেস্টের পাঁচ দিনের চিত্রটা ছিল এমনই। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার নাম লিখিয়েছেন বিরল এক রেকর্ডের পাতায়।
এজবাস্টনে ১৬ জুন শুরু হয়েছে অ্যাশেজের প্রথম টেস্ট। প্রথম দিন ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। সেদিন অল্প সময়ের জন্য ব্যাটিংয়ে নামার সুযোগ হয় খাজার। এরপর দ্বিতীয় দিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। ১২৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন কাটিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। তৃতীয় দিনে ১৪১ রানে আউট হয়েছেন তিনি। এরপর ইংল্যান্ডের দেওয়া ২৮১ রানের লক্ষ্যে চতুর্থ দিন খাজা শেষ করেছেন ৩৪ রানে। আর গতকাল শেষ দিনে ১৯৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ১৩তম ব্যাটার হিসেবে পাঁচ দিনের টেস্টের প্রতিদিনই ব্যাটিং করেছেন খাজা। আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে করলেন এই কীর্তি। ১৯৮০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ দিন ব্যাটিং করেন কিম হিউজ।
খাজার কীর্তির দিনে এজবাস্টনে গতকাল ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অজিদের এই জয়ে ম্যাচ-সেরা হয়েছেন খাজা। অ্যাশেজের প্রথম টেস্টে ২০৬ রান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।


বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্পেনকে সতর্ক করেছেন স্প্যানিশ ক্রীড়া বিশ্লেষক ডেভিড সানচেজ। তাঁর মতে, লুইস দে লা ফুয়েন্তের দল ফাইনালের ফেবারিট হলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বাড়তি সতর্কতা প্রয়োজন।
১৩ মিনিট আগে
ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের অপেক্ষা বাড়ালেন ব্রাড ইভান্স। তাতে কেবল হারের ব্যবধানই কমাতে পারল জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতেই শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে তৈরি হওয়া ভীতের ওপর দাঁড়িয়ে শেষ হাসি হাসল বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় এনসো ফার্নান্দেসের টোপো জিও উদযাপন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করার পর যে ভঙ্গিতে উদযাপন করেছিলেন, ফাইনালের আগে আবারও একইভাবে দুই হাত কানের পেছনে নিয়ে সেই উদযাপন করতে দেখা গেল আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে লাতিন আমেরিকার দল আর ইউরোপীয় দল যে কখনোই মুখোমুখি হয়নি, তা নয়। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও উঠেছে ফাইনালে। কিন্তু এবারের ব্যাপারটা যে একেবারে আলাদা। যে দুই দল মুখোমুখি হচ্ছে, তাদের মধ্যে দ
৪ ঘণ্টা আগে