জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ভান্ডার (সার্ভার) ঝুঁকিতে রয়েছে। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটির এক সভায় এই ঝুঁকির কথা জানিয়ে এ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়।
গত ২৫ মে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। ৪ জুন প্রস্তুত করা ওই সভার কার্যবিবরণীতে এই ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, বর্তমানে ডেটা সেন্টারের বিকল্প কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) না থাকায় জাতীয় তথ্যভান্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক পার্কে বিডিসিসিএলের টায়ার ফোর ডেটা সেন্টারে জাতীয় তথ্যভান্ডারে নিরাপদ ডেটা ব্যাকআপ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জাতীয় তথ্যভান্ডারের কোনো ঝুঁকি আছে কি না, তা যাচাই জরুরি।
কার্যবিবরণীতে সভায় আলোচনার একপর্যায়ে সভাপতি মো. আহসান হাবিব খান বলেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে দেশের সার্বিক ডিজিটাল ব্যবস্থাপনা বিপর্যস্ত হতে পারে। তাই দ্রুত কার্যকর উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। এ ক্ষেত্রে এনআইডি মহাপরিচালককে বিষয়টি বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন তিনি।
বর্তমানে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন ভোটারের তথ্য সংরক্ষিত রয়েছে।
সভার কার্যবিবরণী থেকে আরও জানা যায়, বিপুলসংখ্যক সংশোধন আবেদন প্রতিদিন সিএমএস পোর্টালে জমা হয়। আইডিয়া-২ প্রকল্পের পরিচালক সভায় জাতীয় তথ্যভান্ডারের সুরক্ষা অধিকতর নিশ্চিতকরণ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৬ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে।
১৩ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
১৭ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
১৭ ঘণ্টা আগে