এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। তিন দশক আগে বলিউড অভিনেতা শাহরুখের বলিউড সফর শুরুর সঙ্গী ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। আর এবার শাহরুখপুত্র আরিয়ানের ডেবিউ ওয়েব সিরিজ ‘স্টারডম’-এর অংশ হলেন ঋষি কাপুরের সন্তান রণবীর কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
শাহরুখ–গৌরী বেশ কয়েকবারই জানিয়েছেন পুত্র আরিয়ান ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে কাজ করতেই বেশি আগ্রহী। এবার এর বাস্তবায়ন ঘটিয়ে ওটিটিতে আসছে তাঁর প্রথম সিরিজ। ‘স্টারডম’ শিরোনামের ৬ পর্বের সিরিজটিতে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং, শুধু তাই নয় শুটিংয়ের প্রথম দিন ছেলেকে উৎসাহ দিতে হাজির ছিলেন কিং খান।
প্রসঙ্গত, আরিয়ান খানের ‘স্টারডম’-এ প্রধান চরিত্রে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই সিরিজের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আরিয়ান, দীর্ঘদিন ধরে এই প্রোজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন তিনি।
ভারতীয় সংবাদপত্রটি আরও জানিয়েছে, সম্প্রতি আরিয়ানের শুটিং সেটে হাজির হয়েছিলেন রণবীর। শুধু ক্যামিও চরিত্রের শুটিংয়ের জন্যই নয়, সিরিজটি নিয়ে দীর্ঘক্ষণ আরিয়ানের সঙ্গে কথা বলেছেন রণবীর। নবাগত আরিয়ানকে ফিল্ম মেকিং নিয়ে গুরুত্বপূর্ণ টিপসও দিয়েছেন রণবীর। সিরিজটিতে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র।
শুধু রণবীর কাপুরই নন, ‘স্টারডম’-এ অতিথি শিল্পী হিসাবে দেখা মিলবে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরেরও। গত বছর ডিসেম্বরেই এই প্রোজেক্টের ঘোষণা সেরেছিলেন আরিয়ান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সিরিজের চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে আরিয়ান লিখেছিলেন, ‘শেষ অ্যাকশন বলবার জন্য আর অপেক্ষা করতে পারছি না’। নিজের প্রোজেক্ট সম্পর্কে এর চেয়ে বেশি কিছু খোলসা করেননি আরিয়ান।
তবে অনেক চেষ্টা করেও অভিনেতা হিসেবে আরিয়ান খানকে বলিউডে ডেবিউ করাতে পারেননি কেউ। কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় করবেন না, ক্যামেরার পেছনেই কাজ করবেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে