রাজনীতির ‘রহস্যপুরুষ’ হিসেবে পরিচিত প্রখ্যাত রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের (দাদাভাই) অবস্থা সংকটাপন্ন। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তাঁকে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই মো. ফেরদৌস আলম খান।
ফেরদৌস আলম খান জানান, গত ৭ মে রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথের শমরিতা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘তিনি বেশ কিছুদিন ধরে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। এত দিন কেবিনে ছিলেন। দুই দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। আজ বৃহস্পতিবার শারীরিক অবস্থা সংকটাপন্ন অবস্থায় পৌঁছালে তাঁর চিকিৎসকেরা আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। এরপরেই তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তিনি মূলত বার্ধক্যজনিত জটিলতায় (জেরিয়ার্টিক) ভুগছেন।’
সিরাজুল আলম খানের পরিবার ও শুভানুধ্যায়ীরা তাঁর শারীরিক সুস্থতার এবং দ্রুত আরোগ্য প্রাপ্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বরিশালের গৌরনদীতে মোমেনা বেগমের (২৪) নামে আড়াই মাসের অন্তঃসত্ত্বা প্রবাসী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের দরজা বন্ধ ভেতর থেকে আটকানো থাকলেও জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেওয়া গৃহবধূর হাঁটু পর্যন্ত মেঝেতে ঠেকানো ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। মোমেনা সন্তানসম্ভবা হওয়ায় ১৫ দিন আগে দেশে ফিরে....
১৪ মিনিট আগে
পঞ্চগড়ে আবারও দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। অনুকূল আবহাওয়া আর মেঘমুক্ত আকাশে সীমান্তবর্তী এই জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গেছে বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া। আগস্টের শুরুতেই আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকেই এই দৃশ্যের
১৬ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ সৈয়দ আসিফ-উল আলমের যোগদানকে কেন্দ্র করে মঙ্গলবার হট্টগোল ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। পরে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে অবস্থান নেন ছাত্রদল নেতারা।
১৯ মিনিট আগে
রংপুরের ১১টি স্থানে মোবাইল নেটওয়ার্কের সেবার মান (কিউওএস), মোবাইল টাওয়ারসহ বিভিন্ন উৎস থেকে নির্গত তড়িৎচৌম্বকীয় বিকিরণ (ইএমএফ) পরিমাপ কার্যক্রম পরিচালনা করেছে বিটিআরসি। ইএমএফ নির্ধারিত সীমার মধ্যে রয়েছে কি না, তা যাচাই করতে বিটিআরসির কারিগরি বিশেষজ্ঞ দল গত শনিবার থেকে আজ পর্যন্ত রংপুর শহর
২৩ মিনিট আগে