রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশে জমি রেজিস্ট্রেশনের খরচ বাড়তে পারে। অর্থমন্ত্রী তাঁর প্রস্তাবিত বাজেটে এ দুই এলাকাসহ জমি রেজিস্ট্রেশনে উৎসে কর বাড়ানোর প্রস্তাব করেছেন।
বর্তমান সরকারের অনুসৃত করা নীতি হচ্ছে কর ভিত্তি সম্প্রসারণের পাশাপাশি কর হার ক্রমাগত যৌক্তিকীকরণ করা। এ নীতির পরিপালন হিসেবে রাজস্ব আদায়ের নতুন ক্ষেত্র প্রস্তুত এবং ব্যবসায় সমতামূলক প্রতিযোগিতা আনার ক্ষেত্রে বাজেটে কিছু প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এর মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন এবং এর বহির্ভূত এলাকায় জমি রেজিস্ট্রেশনকালে যৌক্তিকভাবে উৎসে কর হার বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
সেই সঙ্গে কর প্রত্যর্পণ কমাতে স্টিল উৎপাদনের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে উৎসে করহার যৌক্তিকীকরণ এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত ৩৩ থেকে ৫০০ কেভি কেব্লের সরবরাহে উৎসে কর হার যৌক্তিকীকরণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

পাঁচ বছরে অর্থনীতিকে স্থিতিশীলতা থেকে উচ্চ প্রবৃদ্ধির পথে নিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করেছে সরকার। ২০৩০–৩১ অর্থবছরের মধ্যে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলার, জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
২ ঘণ্টা আগে
খেলাপি ঋণ আদায়ে মামলানির্ভরতার বাইরে গিয়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে আগ্রহী মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে তালিকাভুক্ত করবে...
৪ ঘণ্টা আগে
কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
৯ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
৯ ঘণ্টা আগে