বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জন্মদিন আজ। ১৯৬৩ সালের এই দিনে চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মূলত ব্যান্ড মিউজিক দিয়ে চট্টগ্রামে কুমার বিশ্বজিতের পথচলা শুরু। এরপর ঢাকায় এসে থিতু হন একক ক্যারিয়ারে।
তার শৈশব কেটেছে চট্টগ্রাম জেলায়। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গান দিয়ে উচ্চমাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি। বাংলা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানে দীর্ঘ চার দশক ধরে কণ্ঠ দিচ্ছেন কুমার বিশ্বজিৎ।
তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি পুরস্কার, জিয়া স্মৃতি পুরস্কার, যায় যায় দিন, চ্যানেল আই চলচ্চিত্র পুরস্কার, চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বিনোদন বিচিত্রাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
কুমার বিশ্বজিতের জনপ্রিয় গানের কয়েকটি হলো, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘ও ডাক্তার’, ‘তুমি যদি বলো’, ‘চন্দনা গো’, ‘তুমি রোজ বিকেলে’, ‘ছোট গল্প’, ‘একতারা বাজাইও না’ ইত্যাদি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে