
চাকরি না পেয়ে স্নাতকসহ সব একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেলা যুবক বাদশা মিয়া চাইলে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
নীলফামারীর ডিমলার ওই যুবক প্রায় ২০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েও চাকরি পাননি। এরই মধ্যে সরকারি চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে। হতাশায় ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর ফেসবুক লাইভে সব একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেলেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা গ্রামের ধানখেতে দেখা হয় বাদশা মিয়ার সঙ্গে। তীব্র রোদের মধ্যে তিনি নিজের জমির ধান কেটে কাঁধে নিয়ে যাচ্ছিলেন। বয়োবৃদ্ধ বাবা তাঁকে সহযোগিতা করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে হাল ধরেছেন বাদশা। সামান্য আবাদি জমির ফসল দিয়ে কোনো রকমে দিনযাপন করছেন।
বাদশা মিয়া দক্ষিণ সুন্দর খাতা গ্রামের মহুবার রহমানের ছেলে। অভাবের সংসারে ছয় ভাইবোনের মধ্যে বাদশাই সবার বড়। ২০১৪ সালে নীলফামারী সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তবে অর্থের অভাবে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারেননি। বাদশা ২০০৭ সালে বিজ্ঞান বিভাগে দাখিল, ২০০৯ সালে বিজ্ঞান বিভাগে আলিম সম্পন্ন করেন।
বাদশা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সনদ ছিঁড়ে ফেলার পর রোজ নামে একটি কুরিয়ার সার্ভিস আমাকে চাকরি দিয়েছিল। কিন্তু সেখানে তিন মাস চাকরি করার পর এক মাসের বেতন দেওয়ায় চাকরি ছেড়ে চলে এসেছি। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঢাকায় কনস্ট্রাকশনের কাজে পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে শ্রমিক হিসেবে আমাকে দৈনিক হাজিরায় কাজ দেওয়ায় তা ছেড়ে চলে আসি।’
বাদশার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘চাকরি ছেড়ে চলে আসার বিষয়টি জানা ছিল না। বাদশা যদি চায় তাহলে তাকে আইসিটি কিংবা অন্য কোনো বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা অর্জনে সহায়তা করা হবে। পরবর্তীতে সেই দক্ষতাভিত্তিক চাকরির ব্যবস্থা করা যাবে।’

ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
৫ মিনিট আগে
শ্রমিকবান্ধব নীতিমালা, নিবন্ধন ও লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ। সংগঠনটি বিআরটিএ ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সমন্বিত নীতিমালা এবং আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
১২ মিনিট আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাঁকে হত্যা করা হয়েছে।
৩৪ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের আলিপুর এলাকায় মেঘনা ফার্টিলাইজার লিমিটেড নামের একটি কারখানায় র্যাব-১০ ও উপজেলা প্রশাসনের অভিযানে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারখানাটি বন্ধ করা হয়েছে।
৩৬ মিনিট আগে