লিওনেল মেসি ও আর্টেমিসের মধ্যে কে সেরা? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী জুলাই পর্যন্ত। ৪ থেকে ১০ জুলাই ফুটবল মাঠ দাপিয়ে বেড়াবে মানুষের আদলে একদল রোবট। ফ্রান্সের বোর্দোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বুদ্ধিমত্তাচালিত রোবটদের ২৬তম বিশ্বকাপ ফুটবল ‘রোবোকাপ ২৩’।
অতলান্তিক মহাসাগরের অদূরে গারোঁন নদীর তীরের এই নগরীতে এ নিয়ে উৎসাহ-উদ্দীপনার জোয়ার বইতে শুরু করেছে। মোট ৪৫টি দেশের ৩০০টি দলের ২ হাজার ৫০০ প্রতিযোগী তাঁদের ৩ হাজার চৌকস রোবট খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ শিরোপার জন্য লড়াই করবেন। প্রায় ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম এই রোবটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা। এসব রোবট শুধু ক্রীড়ানৈপুণ্যই দেখাবে না, প্রযুক্তির উৎকর্ষের বিস্ময়কর অগ্রগতিও প্রদর্শন করবে। নিজের চোখে এমন উদ্দীপক প্রতিযোগিতা দেখার জন্য প্রায় ৪০ হাজার দেশি-বিদেশি দর্শনার্থী উপস্থিত থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন। তাঁদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আয়োজকদের তৎপরতার কমতি নেই।
রোবটদের বিশ্বকাপ ফুটবল ‘রোবোকাপ’ শুরু হয়েছিল ২৭ বছর আগে, ১৯৯৬ সালে। সেই থেকে প্রতিবছর এমন আয়োজনের ব্যত্যয় ঘটেনি। সিকি শতাব্দী কম সময় নয়। ইতিমধ্যে রোবট প্রযুক্তির প্রভূত উন্নতি ঘটেছে; বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবিত অগ্রগতি এবারকার বিশ্বকাপের বিশেষ আকর্ষণ হবে বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন।
শুরুতে আর্টেমিসের কথা বলা হয়েছে। জুলাই মাসের এমন বিশ্বকাপে লিওনেল মেসির মতোই এই রোবট ফুটবল নক্ষত্রকে নিয়ে বোদ্ধা মহলে বেশ আগ্রহ-উদ্দীপনার ঢেউ উঠেছে। আর্টেমিস ১ দশমিক ৪২ মিটার বা ৪ দশমিক ৬৬ ফুট লম্বা এবং এর ওজন ৩৮ কিলোগ্রাম বা ৮৪ পাউন্ড। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রোবটিকস বিভাগের প্রযুক্তিবিদেরা তাঁদের সৃষ্টি একেবারে নতুন প্রজন্মের রোবট আর্টেমিসকে প্রায় ত্রুটিমুক্ত করতে মোটেই ত্রুটি করেননি। বিশ্বের দ্রুততম এ রোবটে জুড়ে দেওয়া হয়েছে খুবই ছোট ছোট মোটর। ফলে এর বিভিন্ন অঙ্গভঙ্গি, দৌড়, হাঁটাচলা হবে অনেকটাই নিখুঁত। ভারসাম্য রক্ষায় বেগ পেতে হবে না। এ ছাড়া অন্যান্য রোবটের মতো নিজের অবস্থান নিরূপণ, পরিস্থিতি বিশ্লেষণ, দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে চমক দেখাবে আর্টেমিস। আর তাই ফুটবলের মাঠে আর্টেমিসের চমক অনেকে মিস করতে একেবারেই নারাজ।
ভবিষ্যতে যে রক্ত-মাংসের অকৃত্রিম বুদ্ধিমত্তার মানুষের সঙ্গে যান্ত্রিক মানুষের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তা এখন প্রায় নিশ্চিত। তবে কেউ কেউ এ কথাও বলছেন যে ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে মানুষের ছদ্মবেশে যাতে রোবটরা অংশ নিতে না পারে, সে ব্যাপারে সতর্ক হতে হবে। তা না হলে আসল মানুষেরা হেরে যাবে। সে যাক, প্রযুক্তির এমন বিস্ময়কর খেলায় কে জিতবে, সেটাই আজ বড় প্রশ্ন!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যে ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করেন, অ্যালগরিদম প্রায়শই তার বিপরীতধর্মী কনটেন্ট বা পোস্ট তাদের ফিডে বেশি ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
এখন ইন্টারনেটের এক-তৃতীয়াংশের বেশি লেখা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এই গবেষণাটি করেছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তারা বলছে, নতুন ওয়েবপেজগুলোর প্রায় ৩৫ শতাংশে ‘উল্লেখযোগ্য মাত্রায় এআই দিয়ে সম্পাদনা বা লেখার’ লক্ষণ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় সবচেয়ে বড় উৎক্ষেপণকেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস-এ সেমিকন্ডাক্টর ও স্মার্টফোন বিভাগে কর্মীদের বোনাসের বিশাল ব্যবধানকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অসন্তোষ ও বিভাজন বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত চিপের চাহিদা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর বিভাগের মুনাফা ব্যাপকভাবে বেড়েছে।
১৬ ঘণ্টা আগে