প্রচলিত হিন্দু পারিবারিক আইন সংস্কার করে নারীদের সম-অধিকার নিশ্চিত করতে সরকার ও জাতীয় সংসদের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের উদ্যোগে অনলাইনে নারী নির্যাতন, কুৎসা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে এবং হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের সভাপতি অধ্যাপক ময়না তালুকদার ছয় দফা দাবি উপস্থাপন করেন।
এসব দাবির মধ্যে রয়েছে নারী, প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীকে সম্পত্তিতে সমান অধিকার দেওয়া, স্ত্রী থাকা সত্ত্বেও বহুবিবাহের সুযোগ বাতিল করা, বিবাহবিচ্ছেদের বিধান থাকা, সন্তানের ওপর নারীর অভিভাবকত্বের স্বীকৃতি দেওয়া, সন্তান দত্তক নেওয়ার অধিকার দেওয়া ও বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা।
অধ্যাপক ময়না তালুকদার বলেন, ‘হিন্দু সমাজের মধ্যেই গজিয়ে ওঠা মৌলবাদী, প্রতিক্রিয়াশীল ও কুচক্রী মহল নারীর সম-অধিকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। হিন্দু নারীদের সম্পর্কে ঢালাওভাবে বলা হচ্ছে, অধিকার দিলে তাঁরা সনাতন ধর্মে থাকবে না, তাঁরা সবাই ধর্মান্তরিত হবে। এ ধরনের প্রচারণা হিন্দু নারীদের প্রতি অসম্মানজনক ও নিন্দনীয়।’
অধ্যাপক ময়না আরও বলেন, ‘হিন্দুপ্রধান দেশ ভারত, নেপাল ও মরিশাসে হিন্দু আইনে লিঙ্গবৈষম্য না থাকলেও বাংলাদেশের হিন্দু পারিবারিক আইনে এই বৈষম্য বিরাজ করছে। সংবিধানে লিঙ্গ পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য না করার অঙ্গীকার রয়েছে। রাষ্ট্রকে এ অঙ্গীকার পালন করতে হবে। প্রচলিত হিন্দু আইন সংশোধন করতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের সাধারণ সম্পাদক পুলক ঘটক, কেন্দ্রীয় পরিষদের সদস্য ও পুলিশের সাবেক ডিআইজি ভানু লাল দাসসহ সংগঠনের নেতারা।

পটুয়াখালীর বাউফলে ঋণ দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে সঞ্চয় ও বিমার নামে টাকা নেওয়ার পর ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামের একটি কথিত এনজিও অফিস ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
৩০ মিনিট আগে
বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
৮ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস। কৃষকদের কথা চিন্তা করে হাওরের পানি কমানোর জন্য এই পাম্প স্থাপন করা হয়। একটা সময় এটি হাওরাঞ্চলের কৃষকের ভরসা ছিল। তবে এখন সেটিই যেন সংকটের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি না কমায় কৃত্রিম
৮ ঘণ্টা আগে