
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে এ সুবিধা। উইন্ডোজের টাস্কবারে যুক্ত হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এই নতুন ফিচার কাজ করবে অনেকটা ‘বিং চ্যাট’-এর মতো করে। এই চ্যাটবক্সে প্রবেশ করা যাবে উইন্ডোজ টাস্কবার থেকেই। জটিল মেন্যুতে গিয়ে সেটিংস খুঁজে বের করা এবং পরিবর্তন করার বদলে এই কো-পাইলটে কমান্ড দিয়েই কাজটি করিয়ে নেওয় যাবে। এ ছাড়া, টুলটির মাধ্যমে ক্লিপবোর্ডের লেখা সংক্ষিপ্ত করার পাশাপাশি নতুন লেখাও লিখিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এদিকে, এখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে এআই চ্যাটবটটিকে কোনো তথ্য জিজ্ঞেস করলে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য খুঁজে দেবে এটি। ইন্টারনেটে সার্চের ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি।
মাইক্রোসফটের বাৎসরিক কনফারেন্স ‘মাইক্রোসফট বিল্ড ২০২৩’-এ প্রতিষ্ঠানটির কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিংয়ের জন্য বিং-কে ডিফল্ট ব্রাউজার হিসেবে ঘোষণা করেন।
আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
১২ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
২০ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
২০ ঘণ্টা আগে