
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এই নীতি অনুযায়ী, ভোটের অনিয়মের সঙ্গে জড়িত কোনো বাংলাদেশিকে ভিসা দেবে না দেশটি।
যুক্তরাষ্ট্রের এ ভিসা নীতি নিয়ে বুধবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইউএনবিকে বলেন, ‘সরকার যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি নিয়ে চিন্তিত নয়। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা কোনো নিষেধাজ্ঞা নয়। বিএনপির চিন্তার কারণ আছে। কারণ, নির্বাচনের আগে বা পরে কোনো নৃশংসতা হলেও ভিসায় বিধিনিষেধ আসতে পারে।’
প্রতিমন্ত্রী বলেন, নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানার পর কাল বৃহস্পতিবার তারা বিস্তারিতভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। খেজুরে নির্ধারিত মাত্রার চেয়ে ৫ শতাংশ এবং শুঁটকি মাছে ১০ শতাংশ বেশি কীটনাশক পাওয়ার তথ্যও উঠে এসেছে।
১ মিনিট আগে
সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে ৩ থেকে ৪ বছরের মধ্যে এ ব্যয় উঠে আসবে....
৬ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা ও ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। নৌপথে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরের মধ্যে শেষ হোক, সরকার এমনটা চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘সরকারের চাওয়া এই অর্থবছরের মধ্যে নির্বাচন কমিশন যেন নির্বাচনগুলো শেষ করে। তবে শুরু কবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আর আমি যদি শুরুটা বলে দেই
২ ঘণ্টা আগে