বলিউডের জনপ্রিয় ডন ‘ফ্র্যাঞ্চাইজি’ থেকে সরে দাঁড়িয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রযোজনা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় শাহরুখ খান সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
কয়েক দিন আগেই প্রযোজক রীতেশ সিধওয়ানি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইতিমধ্যে ফারহান আখতার ‘ডন-থ্রি’ লেখার কাজ শেষ করেছেন। তারপর থেকেই উত্তেজনা ছড়িয়েছিল শাহরুখের ভক্তমহলে। কিন্তু এর মধ্যেই দুঃখের সংবাদটি এল, সফল এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে দেখা যাবে না শাহরুখকে।
গতকাল মঙ্গলবার ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, শাহরুখ নয়, ‘ডন-থ্রি’র জন্য নতুন মুখ খুঁজছেন ফারহান আখতার। সংবাদমাধ্যমগুলোর ঘনিষ্ঠ সূত্রের মতে, ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি শাহরুখ খানের সঙ্গে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। করোনা মহামারির আগে কয়েকটি গল্পও ঠিক করা হয়েছিল। কিন্তু সম্প্রতি মিটিংয়ে শাহরুখ জানান, তিনি আবার ডন হিসেবে ফিরতে আগ্রহী নন। শাহরুখের মনে হচ্ছে, এই মুহূর্তে তিনি যে ধরনের সিনেমা করতে চাইছেন, এর সঙ্গে খাপ খাচ্ছে না ‘ডন-৩’-এর চিত্রনাট্য।
ইতিমধ্যেই শাহরুখের বদলির খোঁজ শুরু করেছে এক্সেল এন্টারটেইনমেন্ট। বলিউডের এ-লিস্টার তারকাদের সঙ্গে আলোচনাও সেরেছেন ফারহান আখতার। সংবাদমাধ্যমগুলো বলছে, এক্সেল এন্টারটেইনমেন্টের ঘরের ছেলে রণবীর সিংয়ের নাম আছে সে তালিকায়। তবে শাহরুখের ভক্তরা বলছে, ‘শাহরুখ ছাড়া ডন-৩ সিনেমা অসম্পূর্ণ’।
২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথমবার ‘ডন’ সিনেমাটি বানান নির্মাতা ফারহান আখতার। অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ সিনেমার কাহিনির আদলেই তৈরি হয়েছিল সিনেমাটি। জনপ্রিয়তা পাওয়ার পর ২০১১ সালে সেই সিনেমার দ্বিতীয় পর্ব বানানো হয়। পাঁচ বছরের মধ্যে সিনেমাটির দ্বিতীয় কিস্তি বানানো হলেও গত ১২ বছরেও ‘ডন-৩’ নিয়ে হাজির হতে পারেননি নির্মাতারা।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে