‘নেশার বোঝা’, ‘অপার্থিব’, ‘ভাবালে’, ‘ভালোবাসা বাকি’র মতো আলোচিত গানের শিল্পী রাফফান ইমাম। শ্রোতামহলে তিনি ‘পপাই’ নামে পরিচিত। ঈদ উপলক্ষে এই গায়ক নিয়ে এলেন নতুন গান-ভিডিও। নমন ফিচারিং পপাই’র নতুন গান ‘ভুল’। গানের কথা ও সুর গায়কেরই। সংগীতায়োজন করেছেন নমন। গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশা খান দূরে। গতকাল বৃহস্পতিবার গানটির ভিডিও মুক্তি পেয়েছে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে নমন বলেন, বহুদিন পর আবারও আগের মতো নতুন উদ্যমে কাজ শুরু করেছি। আগের মতো বলতে অডিও সিডির আমলে যেমনভাবে নিজ তত্ত্বাবধানে ফিচারিংয়ের অ্যালবামগুলো করা হতো। আমার সেই সময় অ্যালবামগুলোর মধ্যে আঁধার ব্যান্ড অনেক জনপ্রিয় হয়েছিল। এ ছাড়া উৎসর্গ অ্যালবামের তাহসানের কাল্পনিক প্রেম, বিমল বাউলের লালন রিটার্নস, ধুমতানা এগুলো অনেক জনপ্রিয় ছিল। সেই সময়ের অনুভূতি স্মরণ করেই এবারও ডিফারেন্ট সাউন্ড ও মিউজিক কম্পোজিশনে ফিচারিং শিল্পী হিসেবে জনপ্রিয় শিল্পী পপাই (বাংলাদেশ), কলকাতার ক্যাকটাস ব্যান্ড ও বাংলাদেশের ব্যান্ড ব্রহ্মপুত্র বাংলাদেশের ভোকাল সাকি ব্যানার্জিকে নিয়ে আঁধার ব্যান্ডের পরিচিত গান একটা দিনের নতুন ভার্সন করা হয়েছে। তা ছাড়া মিলন মাহমুদের একটি ফোক গান ‘তোরই নেশায়’ রক সাউন্ডে করা হয়েছে।
নতুন গানটি তৈরির গল্প জানিয়ে তিনি আরও বলেন, পপাই সম্প্রতি বাংলাদেশে কনসার্টের উদ্দেশ্যে আসার পর অল্প কয়েক দিনের মধ্যে কম্পোজিশন ট্র্যাকের সঙ্গে পপাইয়ের লিরিক, সুরসহ গানটি বানিয়ে ওর আমেরিকায় যাওয়ার এক দিন আগেই ভয়েস নেওয়া হয়েছিল। যদিও গানটি করার প্ল্যান ছিল এক বছর আগেই। সব মিলিয়ে এবারের গান একদম নিজের মতো কম্পোজিশন করতে পেরেছি। আমি আশাবাদী, সামনে আরও ভালো ভালো কাজ আসবে। ভালো মানের কাজের জন্য ভিউজ নিয়ে একদমই চিন্তিত না, যেমনটা ছিল না অডিও সিডির সময়েও। ভালো কাজই হলো একজন সংগীত শিল্পীর প্রোফাইল। যেটা ভিউজ দিয়ে হিসাব করলে হবে না।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে